মিডল্যান্ড ব্যাংক নারী কর্মকর্তাদের জন্য নেতৃত্ব উন্নয়ন কর্মশালা

মিডল্যান্ড ব্যাংক তার নারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ‌‌‘কর্মক্ষেত্রে নারীদের জন্য নেতৃত্ব’ শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি ব্যাংকের ট্রিনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৪১ জন নারী কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান জুবায়েদ উর রহমান। কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাজহারুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব। তারা নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, পেশাগত উন্নয়ন এবং কর্মক্ষেত্রে নারীদের ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং খাতে নারীরা এখন কেবল অংশগ্রহণকারী নন, বরং নেতৃত্ব, উদ্ভাবন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রতিষ্ঠান গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহ

মিডল্যান্ড ব্যাংক নারী কর্মকর্তাদের জন্য নেতৃত্ব উন্নয়ন কর্মশালা

মিডল্যান্ড ব্যাংক তার নারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ‌‌‘কর্মক্ষেত্রে নারীদের জন্য নেতৃত্ব’ শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি ব্যাংকের ট্রিনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৪১ জন নারী কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান জুবায়েদ উর রহমান।

কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (BIBM)-এর অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মাজহারুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান সুশান্ত শেখর দেব। তারা নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, পেশাগত উন্নয়ন এবং কর্মক্ষেত্রে নারীদের ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং খাতে নারীরা এখন কেবল অংশগ্রহণকারী নন, বরং নেতৃত্ব, উদ্ভাবন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রতিষ্ঠান গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য।

মিডল্যান্ড ব্যাংক ভবিষ্যতেও নারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার অগ্রগতির জন্য প্রশিক্ষণ ও মেন্টরশিপ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

জেএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow