‘মিরপুরের উইকেট চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে’

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গ্রুপ পর্বের লড়াই শেষ। এখন মাঠের লড়াইয়ে বাকি কেবল একটি ম্যাচ—ফাইনাল। আগামীকাল মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। ফাইনালে মিরপুরে স্পোর্টিং উইকেট আশা করছেন নর্থ জোনের বোলিং কোচ তারেক আজিজ খান। মিরপুর শেরে বাংলার উইকেট বরাবরই রহস্যময় আচরণের জন্য পরিচিত। তবে বিপিএলের পর এবার উইকেটে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন নর্থ জোনের কোচ। হোম অব ক্রিকেটে সাংবাদিকের মুখোমুখি হয়ে তারেক আজিজ বলেন, ‘বিপিএলে কিন্তু এবার চমৎকার উইকেট হয়েছে। আমরা আশা করতে পারি মিরপুর তার সেই চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আশা করি আমরা ভালো উইকেট পাবো। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটা প্লেয়াররা দুইভাবেই রপ্ত করার সুযোগ পাবে।’ এবারের বিসিএলে জাতীয় দলের তারকাদের উপস্থিতি টুর্নামেন্টের মান বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি। নির্বাচকদের জন্য এটি ভালো পর্যবেক্ষণ কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রায় সব সেরা প্লেয়ার যারা আছে, তারা সবাই এখানে। এটা নির্বাচকদের জন্যও

‘মিরপুরের উইকেট চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে’

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গ্রুপ পর্বের লড়াই শেষ। এখন মাঠের লড়াইয়ে বাকি কেবল একটি ম্যাচ—ফাইনাল। আগামীকাল মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। ফাইনালে মিরপুরে স্পোর্টিং উইকেট আশা করছেন নর্থ জোনের বোলিং কোচ তারেক আজিজ খান।

মিরপুর শেরে বাংলার উইকেট বরাবরই রহস্যময় আচরণের জন্য পরিচিত। তবে বিপিএলের পর এবার উইকেটে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন নর্থ জোনের কোচ। হোম অব ক্রিকেটে সাংবাদিকের মুখোমুখি হয়ে তারেক আজিজ বলেন, ‘বিপিএলে কিন্তু এবার চমৎকার উইকেট হয়েছে। আমরা আশা করতে পারি মিরপুর তার সেই চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আশা করি আমরা ভালো উইকেট পাবো। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটা প্লেয়াররা দুইভাবেই রপ্ত করার সুযোগ পাবে।’

এবারের বিসিএলে জাতীয় দলের তারকাদের উপস্থিতি টুর্নামেন্টের মান বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি। নির্বাচকদের জন্য এটি ভালো পর্যবেক্ষণ কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রায় সব সেরা প্লেয়ার যারা আছে, তারা সবাই এখানে। এটা নির্বাচকদের জন্যও একটা সুযোগ যে কারো সম্পর্কে কোনো সন্দেহ থাকলে সেটা এখান থেকে দেখে নেয়ার। আমার মনে হয় প্রত্যেক প্লেয়ারের জন্যও এটা ভালো সুযোগ ছিল। টিমগুলোও বেশ ভারসাম্যপূর্ণ ছিল।’

গত ম্যাচে সাব্বির রহমানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুগ্ধ কোচ তারেক আজিজ। সাব্বিরের ফর্ম ও দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘সাব্বির গত ম্যাচে তার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমাদের সব প্লেয়ার এখন প্রস্তুত ফাইনাল ম্যাচের জন্য। আমরা একটা সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই এবং কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনতে চাই।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow