মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনায় গ্রেপ্তার কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (০৭ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দুটি তাজা কার্তুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, মিরপুর-১০ নম্বর এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরের চৌরঙ্গী মার্কেট এলাকার ৯৬ নম্বর বাসার প্রধান ফটকের সামনে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তা
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলির ঘটনায় গ্রেপ্তার কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (০৭ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে আসামি শান্তকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দুটি তাজা কার্তুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, মিরপুর-১০ নম্বর এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরের চৌরঙ্গী মার্কেট এলাকার ৯৬ নম্বর বাসার প্রধান ফটকের সামনে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তাকে লক্ষ্য করে এক ব্যক্তি পর পর চার রাউন্ড গুলি ছোড়েন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে। সাইফুল ইসলাম সিজুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তার গতিবিধি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছিলেন আসামি শান্ত ওরফে এসবি। রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়ে তিনি সিজুর আস্থা অর্জন করেন এবং পরে পরিকল্পিতভাবে হামলা চালান বলে তদন্তে উঠে এসেছে।
What's Your Reaction?