মিরসরাইয়ে এতিমখানায় গেলো ৪৬ কার্টন খেজুর

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৬ কার্টন খেজুর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। রোবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে খেজুরগুলো বিতরণ করা হয়। সরকারিভাবে বরাদ্দ পাওয়া ৩৭ কার্টন ও মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের ব্যক্তিগত পক্ষ থেকে ৪৬ কার্টন খেজুর দেওয়া হয়েছে। এসময় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, বিএনপি নেতা নুর হোসেন, নুর উদ্দিন জাহিদ ও বিভিন্ন মাদরাসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, সরকারিভাবে বরাদ্দ ও এমপি মহোদয়ের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদরাসায় ৪৬ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। এগুলো স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে সঠিকভাবে বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

মিরসরাইয়ে এতিমখানায় গেলো ৪৬ কার্টন খেজুর

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৬ কার্টন খেজুর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। রোবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে খেজুরগুলো বিতরণ করা হয়।

সরকারিভাবে বরাদ্দ পাওয়া ৩৭ কার্টন ও মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের ব্যক্তিগত পক্ষ থেকে ৪৬ কার্টন খেজুর দেওয়া হয়েছে।

এসময় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, বিএনপি নেতা নুর হোসেন, নুর উদ্দিন জাহিদ ও বিভিন্ন মাদরাসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, সরকারিভাবে বরাদ্দ ও এমপি মহোদয়ের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মাদরাসায় ৪৬ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। এগুলো স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে সঠিকভাবে বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow