মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. মাসুদ কালা (৩২) নামের স্বেচ্ছাবেক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ কালাকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাক মো. ওমর শরীফ ও সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীর সীদ্ধান্ত অনুযায়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসএম আরিফ মাইন উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিসে গাড়িতে চাঁদাবাজি কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে দস্যুতার একটি মামলায় মাসুদ কালাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী জানান, করেরহাট ইউনিয়নের সদস্যসচিব মাসুদ কালার বিরুদ্ধে একাধিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশে তাকে দল ও দলের সব ধরনে

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. মাসুদ কালা (৩২) নামের স্বেচ্ছাবেক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ কালাকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাক মো. ওমর শরীফ ও সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীর সীদ্ধান্ত অনুযায়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসএম আরিফ মাইন উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

jagonews24

জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিসে গাড়িতে চাঁদাবাজি কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে দস্যুতার একটি মামলায় মাসুদ কালাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী জানান, করেরহাট ইউনিয়নের সদস্যসচিব মাসুদ কালার বিরুদ্ধে একাধিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশে তাকে দল ও দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এমএমডি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow