মিরসরাইয়ে হরিণ শাবক উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে প্রকাশ্য দিবালোকে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার এক মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার পরিত্যক্ত পাইপ থেকে হরিণের শাবকটি উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা। জানা গেছে, বুধবার দুপুরে হরিণ শাবকটি দৌড়াতে দৌড়াতে একটি পরিত্যক্ত পাইপের ভেতরে ঢুকে পড়ে। এ সময় কয়েকটি কুকুর সেটিকে ধাওয়া করে। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বনবিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা গিয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে মায়ের ডাকাডাকির শব্দ শোনার পর হরিণ শাবকটিকে বনে অবমুক্ত করা হয়। মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, হরিণ জবাইয়ের ঘটনার তদন্ত চলাকালে কয়েক কিলোমিটার দূরে আরেকটি হরিণ শাবক পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে শারীরিক পরীক্ষা করে সেটিকে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয়। হরিণ শাবকটির বয়স আনুমানিক এক মাস এবং এটি সম্পূর্ণ সুস্থ ছিল। জানা গেছে, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলের বনাঞ্চল উজাড় করে অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন শিল্প-কারখানা গড়ে ওঠায় হরিণের অভয়ারণ্য ক্ষতিগ্রস্

মিরসরাইয়ে হরিণ শাবক উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে প্রকাশ্য দিবালোকে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার এক মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার পরিত্যক্ত পাইপ থেকে হরিণের শাবকটি উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা।

জানা গেছে, বুধবার দুপুরে হরিণ শাবকটি দৌড়াতে দৌড়াতে একটি পরিত্যক্ত পাইপের ভেতরে ঢুকে পড়ে। এ সময় কয়েকটি কুকুর সেটিকে ধাওয়া করে। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বনবিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা গিয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে মায়ের ডাকাডাকির শব্দ শোনার পর হরিণ শাবকটিকে বনে অবমুক্ত করা হয়।

মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, হরিণ জবাইয়ের ঘটনার তদন্ত চলাকালে কয়েক কিলোমিটার দূরে আরেকটি হরিণ শাবক পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে শারীরিক পরীক্ষা করে সেটিকে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয়। হরিণ শাবকটির বয়স আনুমানিক এক মাস এবং এটি সম্পূর্ণ সুস্থ ছিল।

জানা গেছে, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলের বনাঞ্চল উজাড় করে অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন শিল্প-কারখানা গড়ে ওঠায় হরিণের অভয়ারণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে হরিণের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ছে। আগেও কয়েকটি হরিণ লোকালয়ে চলে আসার খবর পাওয়া গেছে। সর্বশেষ গত শনিবার একটি হরিণ জবাইয়ের ঘটনা ঘটেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow