মির্জাপুরে ভাইয়ের হাতে খুন ভাই, রেল লাইনে তরুণের লাশ
টাঙ্গাইলের মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় নিহত ব্যক্তির নাম খোরশেদ মিয়া (৬০)। তিনি ওই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। অভিযুক্ত তারই আপন ছোট ভাই রোমেজ মিয়া। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে ভাতিজার নির্মাণাধীন ভবনের ছাদে ধান শুকানোর জন্য যায় খোরশেদ মিয়া। কিন্তু ছাদে জমে থাকায় তা বের করার জন্য ছাদের চারপাশে থাকা বাঁধের একটি অংশ ভেঙ্গে দেন তিনি। এতে ছাদে জমে থাকা পানি নিচে পড়ে ভবনের নিচ তলায় রাখা রোমেজ মিয়ার ধান ভিজে যায়। এতে নিহত খোরশেদ মিয়া ও তার বড় ভাই রোমেজের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। নিহতের স্ত্রী হাছনা বেগমের অভিযোগ, বাকবিতন্ডার একপর্যায়ে রোমেজ তার স্বামী খোরশেদ মিয়াকে কোদাল দিয়ে আঘাত করে। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার স্বামীর মৃত্যু হয়। মির্জাপুর থানার পরিদর্শক ( তদন্ত) রাসেল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রযেছে। পরবর্তী
টাঙ্গাইলের মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এঘটনায় নিহত ব্যক্তির নাম খোরশেদ মিয়া (৬০)। তিনি ওই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। অভিযুক্ত তারই আপন ছোট ভাই রোমেজ মিয়া।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে ভাতিজার নির্মাণাধীন ভবনের ছাদে ধান শুকানোর জন্য যায় খোরশেদ মিয়া। কিন্তু ছাদে জমে থাকায় তা বের করার জন্য ছাদের চারপাশে থাকা বাঁধের একটি অংশ ভেঙ্গে দেন তিনি। এতে ছাদে জমে থাকা পানি নিচে পড়ে ভবনের নিচ তলায় রাখা রোমেজ মিয়ার ধান ভিজে যায়। এতে নিহত খোরশেদ মিয়া ও তার বড় ভাই রোমেজের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। নিহতের স্ত্রী হাছনা বেগমের অভিযোগ, বাকবিতন্ডার একপর্যায়ে রোমেজ তার স্বামী খোরশেদ মিয়াকে কোদাল দিয়ে আঘাত করে। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার স্বামীর মৃত্যু হয়।
মির্জাপুর থানার পরিদর্শক ( তদন্ত) রাসেল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রযেছে। পরবর্তী আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।
অপরদিকে রেল লাইন থেকে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার সকালে মির্জাপুর রেল স্টেশনের পশ্চিম অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্টেশন মাস্টার কামরুল হাসানের ধারনা ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।
What's Your Reaction?