মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের চেয়ে অনেকটেই সুস্থ হয়ে উঠেছেন। ঈদুল আজহার আগেই তাকে দেশে ফিরিয়ে আনার ইচ্ছা রয়েছে পরিবারের সদস্যদের।  সোমবার (১১ মে) রাতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে সীমিত সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা করছেন মির্জা আব্বাস। শায়রুল কবির খান আরও জানান, পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন।

মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের চেয়ে অনেকটেই সুস্থ হয়ে উঠেছেন। ঈদুল আজহার আগেই তাকে দেশে ফিরিয়ে আনার ইচ্ছা রয়েছে পরিবারের সদস্যদের। 

সোমবার (১১ মে) রাতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে সীমিত সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা করছেন মির্জা আব্বাস।

শায়রুল কবির খান আরও জানান, পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে তাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহী। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow