মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল
দীর্ঘ দুই দশকের সংগীতজীবনে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন পপসংগীতশিল্পী মিলা ইসলাম। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনও তাকে বারবার আলোচনায় এনেছে। বিয়ে, সংসার, বিচ্ছেদ থেকে শুরু করে আইনি লড়াইসহ জীবনের কঠিন সময়গুলো পেরিয়ে একসময় গান থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। শ্রোতাদের দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও নিয়মিত সংগীতে ফিরছেন এই জনপ্রিয় শিল্পী। তবে জীবনের সেই কঠিন সময়ের অনেক অভিজ্ঞতা ও অজানা গল্প এতদিন প্রকাশ্যে আনেননি তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হয়ে নিজের জীবনের সেই অপ্রকাশিত অধ্যায় তুলে ধরেছেন মিলা। অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই, সংগ্রাম, মানসিক লড়াই এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প শেয়ার করেছেন। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় এবং মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। ‘স্টার নাইট’-এ মিলার এই বিশেষ পর্বটি প্রচার হবে ৩ জুলাই (শুক্রবার) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।
দীর্ঘ দুই দশকের সংগীতজীবনে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন পপসংগীতশিল্পী মিলা ইসলাম। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনও তাকে বারবার আলোচনায় এনেছে। বিয়ে, সংসার, বিচ্ছেদ থেকে শুরু করে আইনি লড়াইসহ জীবনের কঠিন সময়গুলো পেরিয়ে একসময় গান থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি।
শ্রোতাদের দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও নিয়মিত সংগীতে ফিরছেন এই জনপ্রিয় শিল্পী। তবে জীবনের সেই কঠিন সময়ের অনেক অভিজ্ঞতা ও অজানা গল্প এতদিন প্রকাশ্যে আনেননি তিনি।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হয়ে নিজের জীবনের সেই অপ্রকাশিত অধ্যায় তুলে ধরেছেন মিলা। অনুষ্ঠানে তিনি ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই, সংগ্রাম, মানসিক লড়াই এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প শেয়ার করেছেন।
রুম্মান রশীদ খানের গ্রন্থনায় এবং মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। ‘স্টার নাইট’-এ মিলার এই বিশেষ পর্বটি প্রচার হবে ৩ জুলাই (শুক্রবার) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।
What's Your Reaction?