মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ আলী সরকার নামের এক বৃদ্ধকে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরের মালামাল লুট করে নিয়ে গেছে।  রোববার (৫ জুলাই) রাতে উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সরকার (৬৫) ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, মোহাম্মদ আলী প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য বাড়ি থেকে পাশে নিজের মিলে যান। সোমবার সকাল ৭টার দিকে পাশের ডাবইর গ্রামের আতোয়ার নামের এক ব্যক্তি ওই মিলে মরিচ ভাঙাতে আসেন। তিনি মিলের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ভ্যানচালক আব্দুল আজিজকে বিষয়টি জানান। পরে ওই ভ্যানচালক মোহাম্মদ আলীর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন মিলে গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে তারা দেখেন, ঘরের চৌকির ওপর মোহাম্মদ আলীর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। তার মাথার পেছনে ও মুখে রক্তাক্ত জখমের চিহ্ন। এ সময় মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়

মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ আলী সরকার নামের এক বৃদ্ধকে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরের মালামাল লুট করে নিয়ে গেছে। 

রোববার (৫ জুলাই) রাতে উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সরকার (৬৫) ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, মোহাম্মদ আলী প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য বাড়ি থেকে পাশে নিজের মিলে যান। সোমবার সকাল ৭টার দিকে পাশের ডাবইর গ্রামের আতোয়ার নামের এক ব্যক্তি ওই মিলে মরিচ ভাঙাতে আসেন। তিনি মিলের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ভ্যানচালক আব্দুল আজিজকে বিষয়টি জানান।

পরে ওই ভ্যানচালক মোহাম্মদ আলীর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন মিলে গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে তারা দেখেন, ঘরের চৌকির ওপর মোহাম্মদ আলীর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। তার মাথার পেছনে ও মুখে রক্তাক্ত জখমের চিহ্ন। এ সময় মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রাথমিকভাবে ধারণা, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা মিলে ঢুকেছিল। চিনে ফেলার আশঙ্কায় মাথায় আঘাত করে ওই মিল মালিককে হত্যা করা হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow