মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থান নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে কঠিন লড়াইয়ের পর জয় পাওয়ায় লিওনেল স্কালোনির শিষ্যরা বুঝে গেছেন, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই মিশরকে নিয়েও বাড়তি সতর্ক আলবিসেলেস্তেরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেন, বিশ্বকাপে এখন এমন এক পর্যায় এসেছে যেখানে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। তিনি বলেন, ‘আমরা জানি, সব জাতীয় দলই খুব প্রতিযোগিতাপূর্ণ। ব্রাজিলের বিদায় সবাইকে অবাক করেছে, কিন্তু এটিই প্রমাণ করে এখানে কোনো ম্যাচ সহজ নয়। প্রতিটি দলই দারুণভাবে প্রস্তুত।’ ডিফেন্ডার নাহুয়েল মোলিনাও একই সুরে কথা বলেন। তার মতে, মিশর আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে। ‘কেউ কাউকে কিছু উপহার দেয় না। প্রতিটি দল প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করে এবং দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলে। মিশরের বিপক্ষেও আমাদের সেরাটা দিতে হবে,’ বলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হলেও আত্মতুষ্টিতে ভুগছে না আর্জেন্টিনা; বরং খেলোয়াড়দের ব

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!
বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থান নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে কঠিন লড়াইয়ের পর জয় পাওয়ায় লিওনেল স্কালোনির শিষ্যরা বুঝে গেছেন, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই মিশরকে নিয়েও বাড়তি সতর্ক আলবিসেলেস্তেরা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেন, বিশ্বকাপে এখন এমন এক পর্যায় এসেছে যেখানে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। তিনি বলেন, ‘আমরা জানি, সব জাতীয় দলই খুব প্রতিযোগিতাপূর্ণ। ব্রাজিলের বিদায় সবাইকে অবাক করেছে, কিন্তু এটিই প্রমাণ করে এখানে কোনো ম্যাচ সহজ নয়। প্রতিটি দলই দারুণভাবে প্রস্তুত।’ ডিফেন্ডার নাহুয়েল মোলিনাও একই সুরে কথা বলেন। তার মতে, মিশর আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে। ‘কেউ কাউকে কিছু উপহার দেয় না। প্রতিটি দল প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করে এবং দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলে। মিশরের বিপক্ষেও আমাদের সেরাটা দিতে হবে,’ বলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হলেও আত্মতুষ্টিতে ভুগছে না আর্জেন্টিনা; বরং খেলোয়াড়দের বক্তব্যে স্পষ্ট, মিশরকে তারা যথেষ্ট সমীহ করছে এবং কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছে। মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও মিশরের শেষ ষোলোর এই হাইভোল্টেজ লড়াই। ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow