মিশর হয়ে তৃতীয় দেশে যেতে ট্রানজিট ভিসা এখন বাধ্যতামূলক

বাংলাদেশি নাগরিকদের জন্য মিশর হয়ে তৃতীয় কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকাস্থ মিশরীয় দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বাংলাদেশি পাসপোর্টধারী মিশর হয়ে তৃতীয় কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের এখন থেকে যাত্রার পূর্বেই দূতাবাস থেকে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে। পূর্বানুমতি ছাড়া মিশরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে গেলে ভ্রমণে জটিলতা সৃষ্টি হতে পারে। দূতাবাস আরও জানায়, ভ্রমণকারীদের অবশ্যই যাত্রার পূর্বে বৈধ পাসপোর্টে ট্রানজিট ভিসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। মিশরকে কেবল ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে হবে এবং দেশটিতে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইমিগ্রেশন আইন মেনে চলা বাধ্যতামূলক। এছাড়া কোনো ভ্রমণকারী প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকলে তাকে অনুমতি দেওয়া হবে না। ভ্রমণকারীদের ভোগান্তি এড়াতে আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আ

মিশর হয়ে তৃতীয় দেশে যেতে ট্রানজিট ভিসা এখন বাধ্যতামূলক

বাংলাদেশি নাগরিকদের জন্য মিশর হয়ে তৃতীয় কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকাস্থ মিশরীয় দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বাংলাদেশি পাসপোর্টধারী মিশর হয়ে তৃতীয় কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের এখন থেকে যাত্রার পূর্বেই দূতাবাস থেকে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে। পূর্বানুমতি ছাড়া মিশরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে গেলে ভ্রমণে জটিলতা সৃষ্টি হতে পারে।

jagonews24

দূতাবাস আরও জানায়, ভ্রমণকারীদের অবশ্যই যাত্রার পূর্বে বৈধ পাসপোর্টে ট্রানজিট ভিসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। মিশরকে কেবল ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে হবে এবং দেশটিতে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইমিগ্রেশন আইন মেনে চলা বাধ্যতামূলক। এছাড়া কোনো ভ্রমণকারী প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকলে তাকে অনুমতি দেওয়া হবে না।

jagonews24

ভ্রমণকারীদের ভোগান্তি এড়াতে আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগে চালু থাকা নির্দিষ্ট কিছু দেশের বৈধ ভিসার ভিত্তিতে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার বিধান এখনও বহাল। নতুন এ নির্দেশনা মূলত দীর্ঘ সময়ের ট্রানজিটের ক্ষেত্রে প্রযোজ্য।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow