মিশিগানে বামের ১৭তম সাংস্কৃতিক উৎসব ২৫, ২৬ জুলাই

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) আয়োজনে ১৭তম আসরের সাংস্কৃতিক উৎসব হবে ২৫ ও ২৬ জুলাই। অনুষ্ঠানটি হবে ওয়ারেন শহরের সিটি হল স্কয়ারে। শনিবার ১৯ জুলাই ওয়ারেন শহরে সংগঠনের কার্যালয়ে উৎসব আয়োজনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার রহমানের পরিচালনায় উৎসব আয়োজনের পুরো বিষয়টি উপস্থাপন করেন। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী, সুমন কবির ও শারমিন তানিম। আরও পড়ুন সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী সাংস্কৃতিক উৎসবে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, আমেরিকার বাংলা র ্যাপ সংগীত শিল্পী মোজা, রেশমি মির্জা ও বাউল কালা মিয়াসহ অনেক সংগীত শিল্পীরা সংগঠনের ১৭তম আসরে গান পরিবেশন করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও অবদান উদযাপন উপস্থাপন করা হবে। আগত দর্শকদের পাশাপাশি নারী ও শিশুদের জন্য খাবার সহ নিউইয়র্ক, পেনসিলভেনিয়া ও ইলিনয় স্টেইট থেকে আগত জনপ্রিয় পোশাকের স্টলের পাশাপাশি ৬০টি ভিন্ন ভিন্ন স্টল থাকবে। এছাড়াও আমেরিকার মুলধারার রাজনীতিবিদ সেক্রেটারি অব স্টেইট, লুইটেনান্ট গভর্নর, সিটি

মিশিগানে বামের ১৭তম সাংস্কৃতিক উৎসব ২৫, ২৬ জুলাই

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) আয়োজনে ১৭তম আসরের সাংস্কৃতিক উৎসব হবে ২৫ ও ২৬ জুলাই। অনুষ্ঠানটি হবে ওয়ারেন শহরের সিটি হল স্কয়ারে। শনিবার ১৯ জুলাই ওয়ারেন শহরে সংগঠনের কার্যালয়ে উৎসব আয়োজনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার রহমানের পরিচালনায় উৎসব আয়োজনের পুরো বিষয়টি উপস্থাপন করেন। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী, সুমন কবির ও শারমিন তানিম।

সাংস্কৃতিক উৎসবে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, আমেরিকার বাংলা র ্যাপ সংগীত শিল্পী মোজা, রেশমি মির্জা ও বাউল কালা মিয়াসহ অনেক সংগীত শিল্পীরা সংগঠনের ১৭তম আসরে গান পরিবেশন করবেন।

jagonews24

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও অবদান উদযাপন উপস্থাপন করা হবে। আগত দর্শকদের পাশাপাশি নারী ও শিশুদের জন্য খাবার সহ নিউইয়র্ক, পেনসিলভেনিয়া ও ইলিনয় স্টেইট থেকে আগত জনপ্রিয় পোশাকের স্টলের পাশাপাশি ৬০টি ভিন্ন ভিন্ন স্টল থাকবে।

এছাড়াও আমেরিকার মুলধারার রাজনীতিবিদ সেক্রেটারি অব স্টেইট, লুইটেনান্ট গভর্নর, সিটি মেয়রসহ অনেক রাজনীতিবিদ উপস্থিত থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উপভোগ করবেন। দর্শকদের নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন ওয়ারেন সিটির পুলিশ প্রাশসন।

jagonews24

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাসহ বাংলা গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশসহ বিশ্বের বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে সংবাদ পৌঁছাতে গণমাধ্যমকর্মী সবার কাছে সহযোগিতা এবং বিষয়টি প্রচারের জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow