মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে সেলেসাওদের হয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস ও এনড্রিক। মিসরের একমাত্র গোলটি করেন জিকো। হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। এর ফলও পায় দ্রুত। ম্যাচের সপ্তম মিনিটে মিসরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গিমারায়েস গোল করে দলকে এগিয়ে দেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ব্রাজিল। চার মিনিট পরই মার্কুইনহোসের ভুল পাসের সুযোগ নিয়ে জিকো গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে আর গোল পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। বিরতির পর একাধিক পরিবর্তন এনে দলকে আরও গতিময় করে তোলেন আনচেলত্তি। এর সুফলও আসে দ্রুত। ম্যাচের ৫১ মিনিটে রাফিনহার নিচু ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এনড্রিক। সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল। গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও লুইজ হেনরিক একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। অন্যদিকে

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল
বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে সেলেসাওদের হয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস ও এনড্রিক। মিসরের একমাত্র গোলটি করেন জিকো। হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। এর ফলও পায় দ্রুত। ম্যাচের সপ্তম মিনিটে মিসরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গিমারায়েস গোল করে দলকে এগিয়ে দেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ব্রাজিল। চার মিনিট পরই মার্কুইনহোসের ভুল পাসের সুযোগ নিয়ে জিকো গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে আর গোল পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। বিরতির পর একাধিক পরিবর্তন এনে দলকে আরও গতিময় করে তোলেন আনচেলত্তি। এর সুফলও আসে দ্রুত। ম্যাচের ৫১ মিনিটে রাফিনহার নিচু ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এনড্রিক। সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল। গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও লুইজ হেনরিক একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। অন্যদিকে শেষ দিকে মোহাম্মদ সালাহকে মাঠে নামিয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় মিসর। তবে ব্রাজিলের রক্ষণভাগ দৃঢ় থাকায় আর কোনো গোল পায়নি আফ্রিকান প্রতিনিধিরা। ম্যাচটিতে ৬৪ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়কে মাঠে নামিয়ে বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেন। এই জয়ের মধ্য দিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় আগামী ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের মূল পর্বে যাত্রা শুরু করবে ব্রাজিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow