মিসরের বিপক্ষে ম্যাচে নেই সেই ‘অদৃশ্য প্রতিপক্ষ’, স্বস্তিতে আর্জেন্টিনা
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর এবার আর তীব্র গরম ও আর্দ্রতার মতো ‘অদৃশ্য প্রতিপক্ষের’ মুখোমুখি হতে হচ্ছে না লিওনেল মেসিদের।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে আর্জেন্টিনা।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ফলে বাইরের তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাব মাঠের খেলায় পড়বে না। প্রয়োজন অনুযায়ী স্টেডিয়ামের ছাদ খোলা ও বন্ধ করার সুবিধাও রয়েছে। ম্যাচের সময় আটলান্টার তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে, তবে স্টেডিয়ামের ভেতরের পরিবেশ থাকবে খেলোয়াড়দের জন্য আরামদায়ক।
এর আগে শেষ ষোলোর আগের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বড় পরীক্ষার মুখে পড়েছিল আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়লেও তীব্র গরম ও প্রচণ্ড আর্দ্রতায় বেশ ভুগতে হয়েছিল আল
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর এবার আর তীব্র গরম ও আর্দ্রতার মতো ‘অদৃশ্য প্রতিপক্ষের’ মুখোমুখি হতে হচ্ছে না লিওনেল মেসিদের।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে আর্জেন্টিনা।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ফলে বাইরের তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাব মাঠের খেলায় পড়বে না। প্রয়োজন অনুযায়ী স্টেডিয়ামের ছাদ খোলা ও বন্ধ করার সুবিধাও রয়েছে। ম্যাচের সময় আটলান্টার তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে, তবে স্টেডিয়ামের ভেতরের পরিবেশ থাকবে খেলোয়াড়দের জন্য আরামদায়ক।
এর আগে শেষ ষোলোর আগের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বড় পরীক্ষার মুখে পড়েছিল আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়লেও তীব্র গরম ও প্রচণ্ড আর্দ্রতায় বেশ ভুগতে হয়েছিল আলবিসেলেস্তেদের।
ম্যাচ চলাকালে একাধিক খেলোয়াড় শারীরিক সমস্যায় পড়েন। অতিরিক্ত গরমের কারণে পেশিতে টান ধরেছিল কয়েকজনের। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজকে শারীরিক সমস্যার কারণে মাঠ ছাড়তে হয়। ১২০ মিনিটের সেই লড়াইয়ে আবহাওয়াও আর্জেন্টিনার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসিও স্বীকার করেছিলেন, প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে খেলোয়াড়রা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন। কোচ লিওনেল স্কালোনিও এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের ফিট রাখা কঠিন বলে জানিয়েছিলেন।
তবে মিসরের বিপক্ষে সেই সমস্যা থাকছে না। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নিয়ন্ত্রিত পরিবেশে খেলতে পারবে আর্জেন্টিনা। ফলে শারীরিক চাপ কম থাকবে এবং নিজেদের স্বাভাবিক গতির ফুটবল খেলতে বাড়তি সুবিধা পাবে মেসির দল।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর মতে, গ্রুপ পর্বে ডালাসে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে যে স্বস্তিদায়ক পরিবেশে খেলেছিল আর্জেন্টিনা, মিসরের বিপক্ষেও অনেকটা একই সুবিধা পাবে তারা।
তবে আবহাওয়া অনুকূলে থাকলেও মিসরের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলে জানে আর্জেন্টিনা। নকআউট পর্বে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তাই মাঠের পরিবেশ নিয়ে চিন্তা না করে এখন মেসিদের একমাত্র লক্ষ্য মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।