মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

নিজেদের (গ্রুপ জি) ভাগ্য নির্ধারণী ম্যাচে শুক্রবার (২৬ জুন) মুখোমুখি হচ্ছে ইরান-মিসর। যুক্তরাষ্ট্রের সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ২ দলের জন্যই নকআউট পর্বে ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেকের পর এখনো নকআউট পর্বে খেলতে পারেনি মিসর। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এসেছে।  প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফারাওরা। আজ ইরানকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ বত্রিশ নিশ্চিত করবে মিসর। ড্র করলেও পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে গোল করতে পারলে দেশের হয়ে ৬৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করবেন মোহাম্মদ সালাহ। বর্তমানে হোসাম হাসানই মিসরের প্রধান কোচ। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে উঠতে হলে আজ তাদের জয়ের বিকল্প নেই। মাঠের বাইরের নানা প্রতিকূলতা সামলেও ইরান এখন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। ম্যাচ জিততে প

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

নিজেদের (গ্রুপ জি) ভাগ্য নির্ধারণী ম্যাচে শুক্রবার (২৬ জুন) মুখোমুখি হচ্ছে ইরান-মিসর। যুক্তরাষ্ট্রের সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ২ দলের জন্যই নকআউট পর্বে ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেকের পর এখনো নকআউট পর্বে খেলতে পারেনি মিসর। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এসেছে। 

প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফারাওরা।

আজ ইরানকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ বত্রিশ নিশ্চিত করবে মিসর। ড্র করলেও পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে গোল করতে পারলে দেশের হয়ে ৬৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করবেন মোহাম্মদ সালাহ। বর্তমানে হোসাম হাসানই মিসরের প্রধান কোচ।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচে বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে উঠতে হলে আজ তাদের জয়ের বিকল্প নেই।

মাঠের বাইরের নানা প্রতিকূলতা সামলেও ইরান এখন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। ম্যাচ জিততে পারলে শুধু নকআউট নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও তৈরি হবে তাদের সামনে। অপ্টার সুপার কম্পিউটারের হিসাবে ম্যাচে মিসরের জয়ের সম্ভাবনা ৪৪ দশমিক ১ শতাংশ। ইরানের জয়ের সম্ভাবনা ২৪ দশমিক ৬ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ৩১ দশমিক ৩ শতাংশ।

সম্ভাব্য একাদশ

মিসর : শোবের, হ্যানি, ইব্রাহিম, রাবিয়া, এল ফতুহ, আতেয়া, লাশিন, জিকো, সালাহ, আশুর, মারমুশ।

ইরান : বেইরানভান্দ, রেজাইয়ান, কানানি, নেমাতি, খলিলজাদেহ, সাফি, জাহানবখশ, গোদ্দোস, এজাতোলাহি, মোহেবি, তারেমি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow