মিয়ানমারে আবাসিক হোটেল থেকে মার্কিন কূটনীতিকের মরদেহ উদ্ধার

মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এক মার্কিন কূটনীতিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক থাই নারীকে আটক করেছে মিয়ানমার পুলিশ। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউএস স্টেট ডিপার্টমেন্ট বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে বিষয়টি নিশ্চিত করেছে। তবে, তারা মৃত্যুর বিস্তারিত কারণ উল্লেখ করেনি। ইউএস স্টেট ডিপার্টমেন্ট জানায়, নিহতের পরিবার ও প্রিয়জনতের নিরাপত্তার খাতিরে এই মুহূর্তে আমরা আর কোনো তথ্য প্রকাশ করছি না। মিয়ানমারের কূটনীতিক কমিউনিটির তিন ব্যক্তির বরাত দিয়ে আল জাজিরা জানায়, মিয়ানমার পুলিশ এটিকে একটি সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবেই দেখছে। তারা জানান, মার্কিন ওই কূটনীতিককে দুই সপ্তাহ আগে দূতাবাস থেকে দেড় কিলো দূরের একটি আবাসিক হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে, এখন পর্যন্ত মিয়ানমার পুলিশ এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ঘটনায় আটক নারীকে কনস্যুলার সহায়তা দিচ্ছে এবং তার পরিবারকে এ বিষয়ে জানিয়েছে। এএমএ

মিয়ানমারে আবাসিক হোটেল থেকে মার্কিন কূটনীতিকের মরদেহ উদ্ধার

মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এক মার্কিন কূটনীতিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক থাই নারীকে আটক করেছে মিয়ানমার পুলিশ।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউএস স্টেট ডিপার্টমেন্ট বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে বিষয়টি নিশ্চিত করেছে। তবে, তারা মৃত্যুর বিস্তারিত কারণ উল্লেখ করেনি।

ইউএস স্টেট ডিপার্টমেন্ট জানায়, নিহতের পরিবার ও প্রিয়জনতের নিরাপত্তার খাতিরে এই মুহূর্তে আমরা আর কোনো তথ্য প্রকাশ করছি না।

মিয়ানমারের কূটনীতিক কমিউনিটির তিন ব্যক্তির বরাত দিয়ে আল জাজিরা জানায়, মিয়ানমার পুলিশ এটিকে একটি সম্ভাব্য হত্যাকাণ্ড হিসেবেই দেখছে।

তারা জানান, মার্কিন ওই কূটনীতিককে দুই সপ্তাহ আগে দূতাবাস থেকে দেড় কিলো দূরের একটি আবাসিক হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে, এখন পর্যন্ত মিয়ানমার পুলিশ এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ঘটনায় আটক নারীকে কনস্যুলার সহায়তা দিচ্ছে এবং তার পরিবারকে এ বিষয়ে জানিয়েছে।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow