মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আবুতোরাব সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন রামগতি উপজেলা উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মীরসরাই উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। জানা গেছে, রোববার (৫ জুলাই) দুপুরে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে মোটরসাইকেলে করে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে আবুতোরাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত
চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আবুতোরাব সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন রামগতি উপজেলা উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চলতি বছরের শুরুতে মীরসরাই উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। জানা গেছে, রোববার (৫ জুলাই) দুপুরে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে মোটরসাইকেলে করে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে আবুতোরাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, রোববার সকালে একটি তদন্ত-সংক্রান্ত কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন তিনি। পথে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একজন আনসার-ভিডিপি কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow