মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। রোববার (৫ জুলাই) সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং দেশকে সবুজায়নের লক্ষ্যে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. আবুল বাসার মিয়া, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু এবং উপজেলা কৃষিবিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ। অনুষ্ঠানে উপজেলার ৪ হাজার ৪০০টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম।
রোববার (৫ জুলাই) সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং দেশকে সবুজায়নের লক্ষ্যে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. আবুল বাসার মিয়া, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু এবং উপজেলা কৃষিবিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ।
অনুষ্ঠানে উপজেলার ৪ হাজার ৪০০টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
What's Your Reaction?