মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখতে ধানের শীষ ভোট দিন : নাছির চৌধুরী
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আবার পাকিস্তানিদের দাসত্ব করতে একটি দল মিষ্টি কথায় সাধারণ মানুষদের বোকা বানাচ্ছে। ’৭১ সালের সেই বর্বরতা চালানোর অপচেষ্টা করছে। রাজাকার পরিবারের সদস্যকে দিরাই শাল্লার মানুষ কখনো মেনে নেবে না। এই এলাকার জনগণ সবসময় স্বাধীনতার পক্ষকে ভোট দিয়ে আসছে। মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখতে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাছির উদ্দীন চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৫০ বছর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এবার আমি আপনাদের কাছে শেষবারের মতো সুযোগ চাচ্ছি। এটা আমার জীবনের শেষ নির্বাচন। এরপর আমি আর কোনোদিন ভোট চাইতে আসব না।’ অতীতের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, আমি, সুরঞ্জিত সেনগুপ্ত। আমরা দুজনেই বিরোধী দলে থাকায় দিরাই-শাল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি। কিন্তু এবার ইনশাআল্ল
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আবার পাকিস্তানিদের দাসত্ব করতে একটি দল মিষ্টি কথায় সাধারণ মানুষদের বোকা বানাচ্ছে। ’৭১ সালের সেই বর্বরতা চালানোর অপচেষ্টা করছে। রাজাকার পরিবারের সদস্যকে দিরাই শাল্লার মানুষ কখনো মেনে নেবে না। এই এলাকার জনগণ সবসময় স্বাধীনতার পক্ষকে ভোট দিয়ে আসছে। মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখতে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৫০ বছর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এবার আমি আপনাদের কাছে শেষবারের মতো সুযোগ চাচ্ছি। এটা আমার জীবনের শেষ নির্বাচন। এরপর আমি আর কোনোদিন ভোট চাইতে আসব না।’
অতীতের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, আমি, সুরঞ্জিত সেনগুপ্ত। আমরা দুজনেই বিরোধী দলে থাকায় দিরাই-শাল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি। কিন্তু এবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমাদের নেতা তারেক রহমান দিরাই-শাল্লার উন্নয়নের বিশেষ দায়িত্ব নিয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে, সাইফুর রহমান ও তারেক হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, তাহির রায়হান চৌধুরী পাবেল, ব্যারিস্টার মাহাদীন চৌধুরী, জমিয়তে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শোয়েব আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, আব্দুল আওয়াল, জাকির হোসেন প্রমুখ।
জনসভার শেষে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই শাল্লা বাজারের অলিগলি ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
What's Your Reaction?