মুক্তির অপেক্ষায় 'আতরবিবিলেন'

ফারজানা সুমি অভিনীত সিনেমা 'আতরবিবিলেন'। সম্প্রতি প্রকাশ হয়েছে এ সিনেমার ফার্স্টলুক পোস্টার৷ টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত এ সিনেমার টিজার প্রকাশ হয়েছে আগেই। যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল। সম্প্রতি ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। এ উপলক্ষ্যে সম্প্রতি এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা(অপূর্ব রানা)। তিনি বলেন, 'নতুন নির্মাণ ও নতুন গল্প নিয়ে কাজ হলে চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হবে।' এসময় তিনি 'আতরবিবিলেন' সিনেমাটির জন্য শুভকামনা জানান। এছাড়াও এ আয়োজনে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।  সিনেমা প্রসঙ্গে ফারজানা সুমি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালোলাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’ সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অ

মুক্তির অপেক্ষায় 'আতরবিবিলেন'
ফারজানা সুমি অভিনীত সিনেমা 'আতরবিবিলেন'। সম্প্রতি প্রকাশ হয়েছে এ সিনেমার ফার্স্টলুক পোস্টার৷ টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত এ সিনেমার টিজার প্রকাশ হয়েছে আগেই। যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল। সম্প্রতি ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। এ উপলক্ষ্যে সম্প্রতি এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা(অপূর্ব রানা)। তিনি বলেন, 'নতুন নির্মাণ ও নতুন গল্প নিয়ে কাজ হলে চলচ্চিত্র শিল্প আরও সমৃদ্ধ হবে।' এসময় তিনি 'আতরবিবিলেন' সিনেমাটির জন্য শুভকামনা জানান। এছাড়াও এ আয়োজনে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।  সিনেমা প্রসঙ্গে ফারজানা সুমি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালোলাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’ সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মোস্তফা প্রকাশ। তিনিও সিনেমাটি নিয়ে আশা প্রকাশ করেছেন। এতে খল চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু। এছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে দেখা যাবে শাওন হাসান ও আসিফ বাবুকে। সিনেমাটি পরিচালনা করছেন মিজানুর রহমান লাবু। পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন রাইসুল রনী। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন আসাদুজ্জামান মজনু এবং আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন ফরিদ আহমেদ। নির্মাতা জানান, গল্পনির্ভর এই সিনেমাটি দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে। টিজার প্রকাশের পর যে সাড়া পাওয়া গেছে, ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে সেই আগ্রহ আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে 'আতরবিবিলেন' সিনেমাটির শুটিং হয়েছে। সম্পুর্ন কাজ শেষ সেন্সরে জমা দেয়া হয়। আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। পরিচালক জানান, এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছেন তারা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা, ‘আতরবিবিলেন’ মুক্তির পর দর্শকদের ভালো সাড়া পাবে। এ সিনেমার আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার,  এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow