মুক্তির একদিন পরেই শোয়ের সংখ্যা দ্বিগুণ শাকিবের ‘রকস্টার’ সিনেমার

ঈদ উপলক্ষে শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিনেই দর্শকদের আগ্রহ ও টিকিট বিক্রির ইতিবাচক প্রবণতার কারণে দ্বিতীয় দিন থেকে সিনেমাটির শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি মোট ১৮টি শো পেয়েছিল। তবে দর্শক চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে শো সংখ্যা বাড়িয়ে ৩৬টি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে অগ্রিম টিকিট বুকিং ও পরিবারভিত্তিক দর্শক উপস্থিতি বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোমান্স, মিউজিক এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে মুক্তির আগ থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। মুক্তির পর দর্শক উপস্থিতি সেই প্রত্যাশাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন সিনেবোদ্ধারা। শাকিব খান অভিনীত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা। এছাড়া আরও অভিনয় করেছেন সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী এবং তারিকা আনাম খান। সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করেছেন আজমান রুশো। আরও পড়ুন:‘তুমি ছাড়া আমা

মুক্তির একদিন পরেই শোয়ের সংখ্যা দ্বিগুণ শাকিবের ‘রকস্টার’ সিনেমার

ঈদ উপলক্ষে শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিনেই দর্শকদের আগ্রহ ও টিকিট বিক্রির ইতিবাচক প্রবণতার কারণে দ্বিতীয় দিন থেকে সিনেমাটির শো সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি মোট ১৮টি শো পেয়েছিল। তবে দর্শক চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে শো সংখ্যা বাড়িয়ে ৩৬টি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে অগ্রিম টিকিট বুকিং ও পরিবারভিত্তিক দর্শক উপস্থিতি বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোমান্স, মিউজিক এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে মুক্তির আগ থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। মুক্তির পর দর্শক উপস্থিতি সেই প্রত্যাশাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

শাকিব খান অভিনীত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা। এছাড়া আরও অভিনয় করেছেন সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী এবং তারিকা আনাম খান।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করেছেন আজমান রুশো।

আরও পড়ুন:
‘তুমি ছাড়া আমার জীবনে আর ঈদ আসে না’, মাকে নিয়ে আবেগঘন শুভ 
কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল 

উল্লেখ্য, এবারের ঈদে সারা দেশে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মোট নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ১০৫টি হল পেয়েছে ‘রকস্টার’। শো সংখ্যা দ্বিগুণ হওয়ায় বর্তমানে সিনেমাটি দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow