মুক্তি পেতে চলেছে বিজয়ের ‘মটকা কিং’

মুক্তি পেতে চলেছে বিজয় ভার্মা অভিনীত প্রাইম ভিডিওর নতুন অরিজিনাল সিরিজ 'মটকা কিং' আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এটি।  সিরিজটি ১৯৬০-এর দশকের উত্তাল বোম্বের প্রেক্ষাপটে নির্মিত। এর কেন্দ্রবিন্দুতে আছেন ব্রিজ ভাট্টি (বিজয় বর্মা), যিনি একজন তীক্ষ্ণ বুদ্ধিমান এবং উদ্যোগী তুলা ব্যবসায়ী। সম্মান এবং বৈধতা পাওয়ার নেশায় তিনি বোম্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যান। জনাকীর্ণ অঞ্চল এবং এর ক্ষমতার পালাবদলের  জগতে ব্রিজ ভাট্টির একটি উচ্চাভিলাষী পরিকল্পনা ক্রমে বড় আকার ধারণ করে এবং সমাজের সর্বস্তরের মানুষকে আকর্ষণ করতে শুরু করে। সিরিজটি কেবল এক ব্যক্তির উত্থানের গল্প নয়, বরং ক্ষমতা এবং পরিচয়ের লড়াইয়ের এক রোমাঞ্চকর যাত্রার বিষয়টি তুলে ধরতে চলেছে। এ সিরিজটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রাইম ভিডিও ইন্ডিয়ার অরিজিনালস প্রধান নিখিল মাধক বলেন, মটকা কিং' হলো প্রতিকূলতার বিরুদ্ধে এক ব্যক্তির সফল হওয়ার চমকপ্রদ গল্প। ব্রিজ ভাট্টির 'মটকা কিং' হয়ে ওঠার এই কাহিনী যেমন আকর্ষণীয়, তেমনি এটিতে রয়েছে একটি সতর্কবার্তাও। রয় কাপুর ফিল্মস, আটপট এবং এসএমআর প্রোডাকশনের সাথে মিলে এই সাহসী গল্পটি দর্শকদ

মুক্তি পেতে চলেছে বিজয়ের ‘মটকা কিং’
মুক্তি পেতে চলেছে বিজয় ভার্মা অভিনীত প্রাইম ভিডিওর নতুন অরিজিনাল সিরিজ 'মটকা কিং' আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এটি।  সিরিজটি ১৯৬০-এর দশকের উত্তাল বোম্বের প্রেক্ষাপটে নির্মিত। এর কেন্দ্রবিন্দুতে আছেন ব্রিজ ভাট্টি (বিজয় বর্মা), যিনি একজন তীক্ষ্ণ বুদ্ধিমান এবং উদ্যোগী তুলা ব্যবসায়ী। সম্মান এবং বৈধতা পাওয়ার নেশায় তিনি বোম্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যান। জনাকীর্ণ অঞ্চল এবং এর ক্ষমতার পালাবদলের  জগতে ব্রিজ ভাট্টির একটি উচ্চাভিলাষী পরিকল্পনা ক্রমে বড় আকার ধারণ করে এবং সমাজের সর্বস্তরের মানুষকে আকর্ষণ করতে শুরু করে। সিরিজটি কেবল এক ব্যক্তির উত্থানের গল্প নয়, বরং ক্ষমতা এবং পরিচয়ের লড়াইয়ের এক রোমাঞ্চকর যাত্রার বিষয়টি তুলে ধরতে চলেছে। এ সিরিজটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রাইম ভিডিও ইন্ডিয়ার অরিজিনালস প্রধান নিখিল মাধক বলেন, মটকা কিং' হলো প্রতিকূলতার বিরুদ্ধে এক ব্যক্তির সফল হওয়ার চমকপ্রদ গল্প। ব্রিজ ভাট্টির 'মটকা কিং' হয়ে ওঠার এই কাহিনী যেমন আকর্ষণীয়, তেমনি এটিতে রয়েছে একটি সতর্কবার্তাও। রয় কাপুর ফিল্মস, আটপট এবং এসএমআর প্রোডাকশনের সাথে মিলে এই সাহসী গল্পটি দর্শকদের সামনে আনতে পেরে আমরা আনন্দিত।‘ এদিকে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,ষাটের দশকের সেই বিশেষ সময় এবং উচ্চাকাঙ্ক্ষী এক ব্যক্তির আত্মপরিচয় খোঁজার লড়াই আমাদের এই গল্পের প্রতি আকৃষ্ট করেছে। নাগরাজ মঞ্জুলের পরিচালনা এবং বিজয় ভার্মা, কৃতিকা কামরা ও গুলশান গ্রোভারের মতো অভিনয়শিল্পীদের দক্ষতা সিরিজটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।‘ নির্মাতা নাগরাজ মঞ্জুলে পরিচালনায় নির্মিত এই সিরিজে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন, কৃতিকা কামরা, সাই তামহঙ্কর, সিদ্ধার্থ যাদব, ভূপেন্দ্র জাদাওয়াতসহ আরও অনেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow