মুখ্যমন্ত্রী শুভেন্দুর শপথে জিৎ-প্রসেনজিৎসহ উপস্থিত ছিলেন যেসব তারকা

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি টলিউডের অনেক তারকাকেও এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। সাদা পাঞ্জাবিতে হাস্যোজ্জ্বল উপস্থিতি দিয়ে নজর কাড়েন অভিনেতা জিৎ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মমতাশঙ্কর, অজয় চক্রবর্তী, তেজেন্দ্র নারায়ণ মজুমদারসহ আরও অনেক পরিচিত মুখ। ছোটপর্দার শিল্পীদের মধ্যেও ছিলেন অঞ্জনা বসু, ত্রমিলা ভট্টাচার্য, ঋষি কৌশিক, কৌশিক রায় ও সঙ্ঘমিত্রা ভট্টাচার্য। নতুন সরকারের শপথকে ঘিরে সকাল থেকেই ব্রিগেডে সাধারণ মানুষের ঢল নামে। শিল্পীরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিশেষভাবে উপস্থিত হন। কেউ শুটিং বাতিল করেছেন, কেউবা অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অভিনেত্রী অঞ্জনা বসু জানান, আগে থেকেই অন্য পরিকল্পনা থাকলেও শপথগ্রহণের খবর পাওয়ার পর তা বাতিল করেন তিনি। অন্যদিকে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য জানান, বিশেষ এই দিনের অংশ হতে ধারাবাহিকের শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন। অনু

মুখ্যমন্ত্রী শুভেন্দুর শপথে জিৎ-প্রসেনজিৎসহ উপস্থিত ছিলেন যেসব তারকা

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) সকালে কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি টলিউডের অনেক তারকাকেও এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়।

সাদা পাঞ্জাবিতে হাস্যোজ্জ্বল উপস্থিতি দিয়ে নজর কাড়েন অভিনেতা জিৎ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মমতাশঙ্কর, অজয় চক্রবর্তী, তেজেন্দ্র নারায়ণ মজুমদারসহ আরও অনেক পরিচিত মুখ।

ছোটপর্দার শিল্পীদের মধ্যেও ছিলেন অঞ্জনা বসু, ত্রমিলা ভট্টাচার্য, ঋষি কৌশিক, কৌশিক রায় ও সঙ্ঘমিত্রা ভট্টাচার্য।

নতুন সরকারের শপথকে ঘিরে সকাল থেকেই ব্রিগেডে সাধারণ মানুষের ঢল নামে। শিল্পীরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিশেষভাবে উপস্থিত হন। কেউ শুটিং বাতিল করেছেন, কেউবা অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

অভিনেত্রী অঞ্জনা বসু জানান, আগে থেকেই অন্য পরিকল্পনা থাকলেও শপথগ্রহণের খবর পাওয়ার পর তা বাতিল করেন তিনি। অন্যদিকে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য জানান, বিশেষ এই দিনের অংশ হতে ধারাবাহিকের শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন।

অনুষ্ঠান শেষে শিল্পীদের অনেকেই নতুন সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ মানুষের বিপুল উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow