মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার সময় ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে। একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।  মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে এই সংঘর্ষ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানি লেয়ার মুরগি পালন করে আসছে। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আ.লীগ নেতাকর্মীরা ওই কোম্পানির মুরগির বিষ্ঠা বিনামূল্যে নিয়ে বিক্রি করতেন। আ.লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা ওই কোম্পানির বিষ্ঠা ব্যবসা নিয়ন্ত্রণে নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মুরগির বিষ্ঠা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির সঙ্গে দ্বন্দ্বে জড়ায় জামায়াত।  এই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত ১১টার দিকে দুটি বাস, একটি মাহিন্দ্রা, সিএনজিসহ দুই শতাধিক জামায়াত নেতাকর্মী সিপি বাংলাদেশ কোম্পানিতে ঢুকে ম্যানেজারের সঙ্গে অসদাচরণ করে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। এছাড়া কাহালগাঁও বাজারে দে

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার সময় ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে। একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে এই সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ কোম্পানি লেয়ার মুরগি পালন করে আসছে। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আ.লীগ নেতাকর্মীরা ওই কোম্পানির মুরগির বিষ্ঠা বিনামূল্যে নিয়ে বিক্রি করতেন। আ.লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা ওই কোম্পানির বিষ্ঠা ব্যবসা নিয়ন্ত্রণে নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মুরগির বিষ্ঠা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির সঙ্গে দ্বন্দ্বে জড়ায় জামায়াত। 

এই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত ১১টার দিকে দুটি বাস, একটি মাহিন্দ্রা, সিএনজিসহ দুই শতাধিক জামায়াত নেতাকর্মী সিপি বাংলাদেশ কোম্পানিতে ঢুকে ম্যানেজারের সঙ্গে অসদাচরণ করে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। এছাড়া কাহালগাঁও বাজারে দেশীয় অস্ত্র, গুলি, ককটেল নিক্ষেপ করে হামলা ও আতঙ্ক সৃষ্টি করে। এসব হামলার ভিডিও বিভিন্ন সিসি ক্যামেরায় ধরা পড়ে। 

জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটসহ ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট, শ্রমিক দল নেতা কাইয়ুম তালুকদারের ব্যক্তিগত প্রাইভেটকার ভাঙচুর, বাজারে থাকা ১১টি মোটরসাইকেল ভাঙচুর ও ৫টি মোটরসাইকেল লুট করার ঘটনা ঘটে। 

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের ম্যানেজার মো. শামীম হক বলেন, আমি বিকেল ৪টার দিকে ব্যাংকে তালা বন্ধ করে যাই। রাত ১১টার দিকে জামায়াতের অন্তত ২০০ নেতাকর্মী বাজারে হামলা চালায়। এ সময় আমার ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট করে।

গাজী কোম্পানির ব্যবসাপ্রতিষ্ঠানের এক্সিকিউটিভ সুজন মিয়া বলেন, রাতে হঠাৎ জামায়াতের নেতাকর্মীরা হামলা করে। হামলায় আমার ব্যবসাপ্রতিষ্ঠানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর করে।

কাহালগাঁও বাজারের ইজারাদার আমিমুল ইসলাম বলেন, হামলার সময় আমি বাজারে ছিলাম। হঠাৎ জামায়াতের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করে। আমার মোটরসাইকেল লুট করে করে নিয়ে গেছে।

বাংলাদেশ কোম্পানির ম্যানেজার সাদিকুর রহমান বলেন, আমরা মুরগির বিষ্ঠা বিনামূল্যে দিয়ে দিই। আওয়ামী লীগ সরকারের সময় তাদের নেতাকর্মীরা মুরগির বিষ্ঠা নিতেন। আওয়ামী লীগের পতনের পর বিএনপি নেতাকর্মীরা বিষ্ঠা নিচ্ছিলেন। কিন্তু নির্বাচনের পর থেকে বিষ্ঠা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছে। 

তিনি আরও বলেন, বিষয়টি আমি ফুলবাড়ীয়া থানা পুলিশকে অবগত করেছি। প্রতি দেড় মাসে ৬টি শেড থেকে প্রায় ৮ লাখ টাকার বিষ্ঠা উৎপাদন হয়।

এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক শামীম ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, কাহালগাঁও বাজারে হামলা বা লুটপাটের ঘটনায় জামায়াত জড়িত নয়। উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, এই হীন সন্ত্রাসী ঘটনায় দলীয়ভাবে উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আ. মজিদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্য জমা দিতে বলা হয়েছে। তদন্তে জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত থাকলে সাংগঠনিক ও আইনগত সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। 

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, এটি একটি সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম। জামায়াত যে একটি সন্ত্রাসী দল, এ ঘটনায় আবারও তা প্রমাণ হলো। বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। হামলায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow