মুসল্লিদের জন্য মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, পাওয়া যাবে যেসব সুবিধা 

সৌদি আরবের কর্তৃপক্ষ মক্কার গ্র্যান্ড মসজিদে (মসজিদ আল হারাম) আগত হাজি ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে তারা তাওয়াফ ও সাঈর নির্ধারিত এলাকায় তাৎক্ষণিক ভিড়ের পরিস্থিতি জানতে পারবেন।  গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীরবিষয়ক কতৃপক্ষ জানিয়েছে, কিউআর কোডের মাধ্যমে ব্যবহারযোগ্য এ সেবায় মাতাফ (কাবা শরিফ ঘিরে তাওয়াফের স্থান) এবং মাসআ (সাফা-মারওয়া সাঈর পথ) এলাকার লাইভ জনসমাগমের তথ্য ও ভিড়ের অবস্থা জানা যাবে। খবর গালফ নিউজের। এছাড়া এতে তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং স্মার্ট নির্দেশনা থাকবে। এটি ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং চলাচল আরও সহজ ও নিরাপদ করবে। কর্তৃপক্ষের মতে, কিউআর কোড স্ক্যান করে ব্যবহারকারীরা সবসময় হালনাগাদ তথ্য জানতে পারবেন। এর ফলে তারা তুলনামূলক কম ভিড়ের সময় বা পথ বেছে নিয়ে সহজে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে পারবেন। একইসঙ্গে গ্র্যান্ড মসজিদে দর্শনার্থীদের চলাচল আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

মুসল্লিদের জন্য মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, পাওয়া যাবে যেসব সুবিধা 

সৌদি আরবের কর্তৃপক্ষ মক্কার গ্র্যান্ড মসজিদে (মসজিদ আল হারাম) আগত হাজি ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে। এ সেবার মাধ্যমে তারা তাওয়াফ ও সাঈর নির্ধারিত এলাকায় তাৎক্ষণিক ভিড়ের পরিস্থিতি জানতে পারবেন। 

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীরবিষয়ক কতৃপক্ষ জানিয়েছে, কিউআর কোডের মাধ্যমে ব্যবহারযোগ্য এ সেবায় মাতাফ (কাবা শরিফ ঘিরে তাওয়াফের স্থান) এবং মাসআ (সাফা-মারওয়া সাঈর পথ) এলাকার লাইভ জনসমাগমের তথ্য ও ভিড়ের অবস্থা জানা যাবে। খবর গালফ নিউজের।

এছাড়া এতে তাৎক্ষণিক হালনাগাদ তথ্য এবং স্মার্ট নির্দেশনা থাকবে। এটি ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং চলাচল আরও সহজ ও নিরাপদ করবে।

কর্তৃপক্ষের মতে, কিউআর কোড স্ক্যান করে ব্যবহারকারীরা সবসময় হালনাগাদ তথ্য জানতে পারবেন। এর ফলে তারা তুলনামূলক কম ভিড়ের সময় বা পথ বেছে নিয়ে সহজে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে পারবেন। একইসঙ্গে গ্র্যান্ড মসজিদে দর্শনার্থীদের চলাচল আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow