মুহুরী নদীতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসলে নেমে সাকিব (২২) নামের এক তরুণ নিখোঁজ হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক দেড়টায় উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের আলী হোসেনের ছেলে। পারিবার জানায়, শুক্রবার (৩ জুন) চট্টগ্রাম থেকে জঙ্গলঘোনা গ্রামে খালার বাড়িতে আসেন সাকিব। দুপুরে স্থানীয় দুই নারীর সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসলে নামেন। একপর্যায়ে তীব্র স্রোতে তলিয়ে যান। প্রত্যক্ষদর্শী মায়া আক্তার জানান, সাকিব আমাদের সঙ্গেই গোসলে নেমেছিল। চোখের সামনেই একটা ডুব দিল। দ্বিতীয়বার ডুব দেওয়ার পর তাকে আর দেখতে পাইনি। তার নানি বেগমেন্নেছা বলেন, গতকালই নাতি বেড়াতে এল। আসার পর ঠিকমতো কথাও বলেনি। ভাত খেতে বললেও খায়নি। দুপুরে নদীতে গোসলে গিয়ে এ ঘটনা ঘটল। ওর মা-বাবা সবাই চট্টগ্রামে থাকে। এদিকে খবর পাওয়ার পরপরই পরশুরাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। তবে বিকেল পর্যন্ত সন্ধান মেলেনি। পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করি। তবে তাকে উদ্ধারে বিশেষ

মুহুরী নদীতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসলে নেমে সাকিব (২২) নামের এক তরুণ নিখোঁজ হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক দেড়টায় উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের আলী হোসেনের ছেলে।

পারিবার জানায়, শুক্রবার (৩ জুন) চট্টগ্রাম থেকে জঙ্গলঘোনা গ্রামে খালার বাড়িতে আসেন সাকিব। দুপুরে স্থানীয় দুই নারীর সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসলে নামেন। একপর্যায়ে তীব্র স্রোতে তলিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মায়া আক্তার জানান, সাকিব আমাদের সঙ্গেই গোসলে নেমেছিল। চোখের সামনেই একটা ডুব দিল। দ্বিতীয়বার ডুব দেওয়ার পর তাকে আর দেখতে পাইনি।

তার নানি বেগমেন্নেছা বলেন, গতকালই নাতি বেড়াতে এল। আসার পর ঠিকমতো কথাও বলেনি। ভাত খেতে বললেও খায়নি। দুপুরে নদীতে গোসলে গিয়ে এ ঘটনা ঘটল। ওর মা-বাবা সবাই চট্টগ্রামে থাকে।

এদিকে খবর পাওয়ার পরপরই পরশুরাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করে। তবে বিকেল পর্যন্ত সন্ধান মেলেনি।

পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করি। তবে তাকে উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দলের প্রয়োজন। চট্টগ্রাম থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। তারা পৌঁছালেই পুরোদমে উদ্ধার অভিযান শুরু হবে।

আবদুল্লাহ আল-মামুন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow