মূল্যস্ফীতির লাগাম ৭.৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন। তিনি নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। আরও পড়ুন ফিরল কালো টাকা সাদা করার সুযোগ তিনি জানান, রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা। ব্যয় ও আয়ের ব্যবধান মিলিয়ে ঘাটতি দাঁড়াতে পারে দুই লাখ ৪৩ হাজার কোটি থেকে দুই লাখ ৫১ হাজার কোটি টাকার মধ্যে, যা দেশি ও বৈদেশিক ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে। বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যে কিছুটা শিথিলতা এবং মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনীতিকে একটি বৃহৎ প্রবৃদ্ধির পথে নেওয়ার লক্ষ্যও তুলে ধরা হয়। এমওএস/এক

মূল্যস্ফীতির লাগাম ৭.৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন। তিনি নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা। ব্যয় ও আয়ের ব্যবধান মিলিয়ে ঘাটতি দাঁড়াতে পারে দুই লাখ ৪৩ হাজার কোটি থেকে দুই লাখ ৫১ হাজার কোটি টাকার মধ্যে, যা দেশি ও বৈদেশিক ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে।

বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যে কিছুটা শিথিলতা এবং মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনীতিকে একটি বৃহৎ প্রবৃদ্ধির পথে নেওয়ার লক্ষ্যও তুলে ধরা হয়।

এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow