মৃত্যুর আগে সাজ্জাদের পা ধরে বাঁচার আকুতি জানিয়েছিলেন মুরাদ
খুলনার দিঘলিয়া উপজেলায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে যুবদল নেতা মো. মুরাদ খাঁকে হত্যা করে সাজ্জাদ ও তার সঙ্গীরা। এ সময় রক্তাক্ত মুরাদকে হাসপাতালে নেওয়ার জন্য সাজ্জাদের পায়ে ধরে মুরাদ। হাসপাতালে না আসতে পারে এ জন্য তার দুই পায়ের রগ কেটে দেয় সাজ্জাদ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল নেতা সাজ্জাদকে দল থেকে আজীবন বহিস্কার করা হয়। মো. মুরাদ খাঁ উপজেলা সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই এলাকার মুনসুর খাঁ-এর ছেলে। মুরাদের ছোট ভাই বলেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ, তার ভাইসহ আরও অনেকে মিলে আমার ভাইকে ধারাল অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এরপর বাঁচার জন্য হাসপতালে যেতে চাইলে তার দুই পায়ের রগ কেটে দেয় সাজ্জাদ। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবির সিদ্দিকী শুভ্র জানান, মুরাদ খাঁর সঙ্গে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনের বাগবিতণ্ডা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনসহ ৪/৫ জন মুরাদের ওপর হামলা
খুলনার দিঘলিয়া উপজেলায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে যুবদল নেতা মো. মুরাদ খাঁকে হত্যা করে সাজ্জাদ ও তার সঙ্গীরা। এ সময় রক্তাক্ত মুরাদকে হাসপাতালে নেওয়ার জন্য সাজ্জাদের পায়ে ধরে মুরাদ। হাসপাতালে না আসতে পারে এ জন্য তার দুই পায়ের রগ কেটে দেয় সাজ্জাদ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল নেতা সাজ্জাদকে দল থেকে আজীবন বহিস্কার করা হয়।
মো. মুরাদ খাঁ উপজেলা সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই এলাকার মুনসুর খাঁ-এর ছেলে। মুরাদের ছোট ভাই বলেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ, তার ভাইসহ আরও অনেকে মিলে আমার ভাইকে ধারাল অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এরপর বাঁচার জন্য হাসপতালে যেতে চাইলে তার দুই পায়ের রগ কেটে দেয় সাজ্জাদ।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবির সিদ্দিকী শুভ্র জানান, মুরাদ খাঁর সঙ্গে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনের বাগবিতণ্ডা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনসহ ৪/৫ জন মুরাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য মুরাদ বক্সিবাড়ি মসজিদ সংলগ্ন একটি দোকানে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা ওই দোকানের তালা ভেঙে দোকানের ভেতর পুনরায় হামলা করে। এ সময় তারা ধারাল অস্ত্র দিয়ে মুরাদের দুই পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগের কারণে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে সাজ্জাদকে। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার অধীনস্থ দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
What's Your Reaction?