মৃত্যুর গুজব নিয়ে বিব্রত কনটেন্ট ক্রিয়েটর রাকিব, জানালেন সুস্থ আছেন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে এক তরুণ নিহতের ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব দাবি করে নিজেকে সুস্থ ও নিরাপদ বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ মার্চ) রাতে শহীদ মিনারে রাকিবুল ইসলাম নামে এক তরুণ নিহতের খবর প্রচার হওয়ার পর নাম ও পরিচয়ের আংশিক মিল থাকায় নেটিজেনদের একাংশ ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’-র রাকিব হাসানের ছবি ব্যবহার করে শোক প্রকাশ করতে থাকেন। বিষয়টি নিয়ে রাকিব হাসান বলেন, আমি সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। অনেকের ফোনে এই খবরটি পেয়েছি। এমন গুজবে আমি নিজেই বিব্রত। আমি সুস্থ ও ভালো আছি। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।’ পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান এক ব্যক্তি নন। এ ঘটনায় ইতোমধ্যেই জড়িত একজনকে আটক করেছে পুল

মৃত্যুর গুজব নিয়ে বিব্রত কনটেন্ট ক্রিয়েটর রাকিব, জানালেন সুস্থ আছেন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে এক তরুণ নিহতের ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব দাবি করে নিজেকে সুস্থ ও নিরাপদ বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৫ মার্চ) রাতে শহীদ মিনারে রাকিবুল ইসলাম নামে এক তরুণ নিহতের খবর প্রচার হওয়ার পর নাম ও পরিচয়ের আংশিক মিল থাকায় নেটিজেনদের একাংশ ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’-র রাকিব হাসানের ছবি ব্যবহার করে শোক প্রকাশ করতে থাকেন।

বিষয়টি নিয়ে রাকিব হাসান বলেন, আমি সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিলাম। অনেকের ফোনে এই খবরটি পেয়েছি। এমন গুজবে আমি নিজেই বিব্রত। আমি সুস্থ ও ভালো আছি। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না।’

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান এক ব্যক্তি নন। এ ঘটনায় ইতোমধ্যেই জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, রাকিব হাসান ২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে ইউটিউব চ্যানেল খোলেন এবং কনটেন্ট নির্মাণ শুরু করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি এরই মধ্যে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

এমআই/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow