মেঘনায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বাল্কহেড
বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয় জেলেরা জানান, মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি। কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সঙ্গে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় কার্গো জাহাজের স্টাফ রাজা জানান, লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। আর স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। কোনো হতাহতের ঘটনা নেই জানিয়ে কালিগঞ্জ নৌপুলিশের ইনচার্জ মো. এনামুল হক জানান, ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া মোল্লা ভাই নামের বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছে। তার সবাই সুস্থ রয়েছেন। তাছাড়া এমভি সাব্বির-৩ লঞ্চটির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় জেলেরা জানান, মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি। কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সঙ্গে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় কার্গো জাহাজের স্টাফ রাজা জানান, লঞ্চের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। আর স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
কোনো হতাহতের ঘটনা নেই জানিয়ে কালিগঞ্জ নৌপুলিশের ইনচার্জ মো. এনামুল হক জানান, ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া মোল্লা ভাই নামের বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছে। তার সবাই সুস্থ রয়েছেন। তাছাড়া এমভি সাব্বির-৩ লঞ্চটির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
What's Your Reaction?