মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মেঘনা ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মহাখালীতে মডার্ন টাওয়ারে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মিস উজমা চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন- ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আলী আকতার রিজভী এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন- ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম ও হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. জসিম উদ্দিনসহ ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডাররা।
সভায় মেঘনা ব্যাংকের ব্যাংকিং সেবার মান উন্নয়নের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।