মেট্রোরেলে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু, বাবার কাছে ফিরিয়ে দিলো আনসার
রাজধানীর কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার বাবার কাছে নিরাপদে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা। গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম-২ এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. সাজু এক শিশুকে একা দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখেন। পরিস্থিতি বুঝে তিনি শিশুটিকে নিরাপদে নিজের হেফাজতে নেন। প্রাথমিকভাবে শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তার নাম সাদিয়া ইসলাম জান্নাত (৬)। পরিবারের সদস্যদের সঙ্গে মেট্রোরেলে ভ্রমণের সময় ভিড়ের মধ্যে একপর্যায়ে সে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরও পড়ুন মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি আরও ২ বছর বাড়ানোর প্রস্তাব বিষয়টি দ্রুত দায়িত্বরত এপিসি মো. তরিকুল ইসলামকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন। পরে স্টেশন কন্ট্রোলারের নির্দেশনায় মাইকিংয়ের মাধ্যমে শিশুটির পরিচয় ও অবস্থান সম্পর্কে বারবার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তার অভিভাবকের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। আনসার সদস্য, স্টেশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের সমন্বিত প্রচেষ্টায়
রাজধানীর কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার বাবার কাছে নিরাপদে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা। গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম-২ এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. সাজু এক শিশুকে একা দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখেন। পরিস্থিতি বুঝে তিনি শিশুটিকে নিরাপদে নিজের হেফাজতে নেন।
প্রাথমিকভাবে শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তার নাম সাদিয়া ইসলাম জান্নাত (৬)। পরিবারের সদস্যদের সঙ্গে মেট্রোরেলে ভ্রমণের সময় ভিড়ের মধ্যে একপর্যায়ে সে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিষয়টি দ্রুত দায়িত্বরত এপিসি মো. তরিকুল ইসলামকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন। পরে স্টেশন কন্ট্রোলারের নির্দেশনায় মাইকিংয়ের মাধ্যমে শিশুটির পরিচয় ও অবস্থান সম্পর্কে বারবার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তার অভিভাবকের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়।
আনসার সদস্য, স্টেশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় একপর্যায়ে শিশুটির বাবা মো. সাইদুল ইসলামকে শনাক্ত করা সম্ভব হয়। মেয়ের সন্ধান পেয়ে তিনি দ্রুত স্টেশনে উপস্থিত হন।
পরবর্তীতে স্টেশন কর্মকর্তা এবং এমআরটি পুলিশের অফিসার ইনচার্জের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর উদ্ধার হওয়া শিশু সাদিয়া ইসলাম জান্নাতকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ সময়ের উদ্বেগের পর সন্তানকে ফিরে পেয়ে শিশুটির বাবা দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টিটি/এসএইচএস
What's Your Reaction?
