মেট্রোরেল স্টেশনে ধাক্কা লেগে ভাঙলো নববর্ষের মোটিফ
নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ। তবে এতে ঘটেছে অঘটন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি ঢাবির মেট্রোরেল স্টেশন পার হওয়ার সময় ঘটে বিপত্তি। এতে থাকা বৃহদাকার তিনটি মোটিফ মেট্রোরেল স্টেশনে আটকে যায়। সরেজমিনে দেখা যায়, পাঁচটি মোটিফের মধ্যে দুটি হাতি আর ঘোড়া ঠিকভাবে পার হতে পারলেও, লাল ঝুটি মোরগ, দোতারা ও আরেকটি ঘোড়া পার করতে বাধে বিপত্তি। এসময় লাল ঝুটি মোরগের ওপরের ছোট একটি অংশ ভেঙে যায়। পরে রাস্তার ঢালু পাশ দিয়ে মোটিফগুলো পার করা হয়। এফএআর/একিউএফ
নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ। তবে এতে ঘটেছে অঘটন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রাটি ঢাবির মেট্রোরেল স্টেশন পার হওয়ার সময় ঘটে বিপত্তি। এতে থাকা বৃহদাকার তিনটি মোটিফ মেট্রোরেল স্টেশনে আটকে যায়।
সরেজমিনে দেখা যায়, পাঁচটি মোটিফের মধ্যে দুটি হাতি আর ঘোড়া ঠিকভাবে পার হতে পারলেও, লাল ঝুটি মোরগ, দোতারা ও আরেকটি ঘোড়া পার করতে বাধে বিপত্তি। এসময় লাল ঝুটি মোরগের ওপরের ছোট একটি অংশ ভেঙে যায়। পরে রাস্তার ঢালু পাশ দিয়ে মোটিফগুলো পার করা হয়।
এফএআর/একিউএফ
What's Your Reaction?