মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দল ও ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, খেলোয়াড় ও দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সম্পাদিত বা বিভ্রান্তিকর ছবি এবং কোনো প্রমাণ ছাড়া প্রচারিত বিভিন্ন দাবির ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এএফএ। জানা গেছে, শুধু মূলধারার সংবাদমাধ্যম নয়, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোকেও নজরদারিতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট পোস্ট ও অ্যাকাউন্ট শনাক্ত করে আইনি প্রক্রিয়ার আওতায় আনার কাজ চলছে। এদিকে এএফএর আইনি বিভাগ ইতোমধ্যে প্রমাণ সংগ্রহ, বিতর্কিত কনটেন্ট সংরক্ষণ এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দল ও ফুটবলারদের সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হলে তা কোনোভাবেই

মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দল ও ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, খেলোয়াড় ও দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সম্পাদিত বা বিভ্রান্তিকর ছবি এবং কোনো প্রমাণ ছাড়া প্রচারিত বিভিন্ন দাবির ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এএফএ।

জানা গেছে, শুধু মূলধারার সংবাদমাধ্যম নয়, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোকেও নজরদারিতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট পোস্ট ও অ্যাকাউন্ট শনাক্ত করে আইনি প্রক্রিয়ার আওতায় আনার কাজ চলছে।

এদিকে এএফএর আইনি বিভাগ ইতোমধ্যে প্রমাণ সংগ্রহ, বিতর্কিত কনটেন্ট সংরক্ষণ এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দল ও ফুটবলারদের সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow