মেসির আর্জেন্টিনা ফাইনালে যাওয়ায় উচ্ছ্বাস-রসিকতায় মেতেছেন তারকারা

ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পোস্ট, রিল ও মজার মন্তব্যের বন্যা। আরও পড়ুন একের পর এক পরাজয়, হিমির প্রশ্ন, ‘আর কোন দল সাপোর্ট করব?’ সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ম্যাচের আগে তিনি মজা করে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলব ফাইনাল।’ ইংল্যান্ড হেরে যাওয়ার পর হ্যারি কেইনকে উদ্দেশ করে আবারও রসিকতা করে লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ অভিনেতা চঞ্চল চৌধুরীও যোগ দেন এই ফুটবল উন্মাদনায়। তিনি একটি ভাইরাল মিম শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বিজয় উদযাপন পরে করো... যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও।’ তার এই পোস্টও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অভিনেত্রী নাদিয়া আহমেদ আর্জেন্টিনার খেলার প্রশংসা করে লেখেন, ‘কোনো তাবিজ বা কুফা কাজ হবে না। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দুইটা দুর্দান্ত গোল ৬ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্

মেসির আর্জেন্টিনা ফাইনালে যাওয়ায় উচ্ছ্বাস-রসিকতায় মেতেছেন তারকারা

ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পোস্ট, রিল ও মজার মন্তব্যের বন্যা।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ম্যাচের আগে তিনি মজা করে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলব ফাইনাল।’ ইংল্যান্ড হেরে যাওয়ার পর হ্যারি কেইনকে উদ্দেশ করে আবারও রসিকতা করে লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

অভিনেতা চঞ্চল চৌধুরীও যোগ দেন এই ফুটবল উন্মাদনায়। তিনি একটি ভাইরাল মিম শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বিজয় উদযাপন পরে করো... যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও।’ তার এই পোস্টও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

অভিনেত্রী নাদিয়া আহমেদ আর্জেন্টিনার খেলার প্রশংসা করে লেখেন, ‘কোনো তাবিজ বা কুফা কাজ হবে না। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দুইটা দুর্দান্ত গোল ৬ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে। উই আর ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ফাইনাল। ভামোস আর্জেন্টিনা!’

সংগীতশিল্পী বালাম নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘অনেক দিন পর আজ এতটা আনন্দ অনুভব করছি।’

অভিনেত্রী শাহনাজ খুশী লিখেছেন, ‘শত্রুর অভিশাপ-অপপ্রচার তুচ্ছ করে প্রিয় আর্জেন্টিনা ফাইনালে!’

অভিনেতা রওনক হাসান আর্জেন্টিনার জয় উদযাপনে বন্ধুদের জন্য ‘খিচুড়ি ভোজ’-এর ঘোষণা দেন।

অন্যদিকে ইরফান সাজ্জাদ ব্রাজিল সমর্থকদের উদ্দেশে মজা করে লেখেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গুছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি।’

অভিনেত্রী কেয়া পায়েল লেখেন, ‘আর্জেন্টিনা তুমি একটা বিউটি।’ আর ফারজানা চুমকী অভিনন্দন জানিয়ে বলেন, ‘শেষের দিকের খেলাটা ছিল অসাধারণ।’

ম্যাচের উত্তেজনা নিয়ে সুরকার জাহিদ প্রীতমও ফেসবুকে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘অভূতপূর্ব কামব্যাক! স্রষ্টার মেসিকে নিয়ে প্ল্যান অন্য কিছু! শুভকামনা আর্জেন্টিনা সমর্থকদের জন্য।’

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow