মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়ার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড।  তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে এখন কেবল আর্জেন্টিনার লিওনেল মেসির ১৯ গোলের পেছনে রয়েছেন। চলতি বিশ্বকাপে এমবাপ্পের এটি পঞ্চম গোল। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন এই ফরাসি তারকা। নকআউট পর্বেও গোল করে দুর্দান্ত ছন্দ ধরে রাখলেন তিনি। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপে ১৭ গোল করে এমবাপে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ফরোয়ার্ড এখন নজর রাখছেন মেসির সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ডে।

মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়ার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। 

তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে এখন কেবল আর্জেন্টিনার লিওনেল মেসির ১৯ গোলের পেছনে রয়েছেন।

চলতি বিশ্বকাপে এমবাপ্পের এটি পঞ্চম গোল। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন এই ফরাসি তারকা। নকআউট পর্বেও গোল করে দুর্দান্ত ছন্দ ধরে রাখলেন তিনি।

মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপে ১৭ গোল করে এমবাপে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ফরোয়ার্ড এখন নজর রাখছেন মেসির সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ডে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow