মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে লিওনেল মেসির গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। ম্যাচের ২৯তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো দারুণ থ্রু বল থেকে প্রতিপক্ষের বক্সের ডান দিক দিয়ে ঢুকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি। মেসির এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আর সব মিলিয়ে বিশ্বকাপে এটি তার ২০তম গোল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এছাড়া বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোলের দেখা পেলেন মেসি। এটিও বিশ্ব রেকর্ড। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow