মেসির গোল নিয়ে ভাইরাল তথ্য: পুরো সত্য নাকি বিভ্রান্তিকর উপস্থাপন?

`লিওনেল মেসির ১৮টি বিশ্বকাপ গোলের মধ্যে ১৬টিই এসেছে কখনো বিশ্বকাপ না জেতা দেশের বিপক্ষে\'- সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সংখ্যাগতভাবে তথ্যটি সঠিক হলেও, প্রেক্ষাপট বাদ দেওয়ায় এটি বিভ্রান্তিকর উপস্থাপনার (ডিসইনফরমেশন) উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত শিরোপা জিতেছে মাত্র আটটি দেশ- ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, স্পেন ও ইংল্যান্ড। এর মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে মেসির খেলার সুযোগ নেই, কারণ সেটিই তার নিজের দল। বাকি সাত চ্যাম্পিয়ন দেশের মধ্যে বিশ্বকাপে মেসি গোল করেছেন শুধু ফ্রান্সের বিপক্ষে। ২০২২ সালের ফাইনালে তিনি জোড়া গোল করেছিলেন। তবে এখানেই গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপট রয়েছে। ব্রাজিল, উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে বিশ্বকাপে কখনোই মাঠে নামেননি মেসি। ফলে এসব দলের বিপক্ষে গোল না থাকার বিষয়টি স্বাভাবিক; কারণ মুখোমুখিই হওয়ার সুযোগ হয়নি। অন্যদিকে, জার্মানির বিপক্ষে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছেন তিনি। ২০১০ সালের কোয়ার্টার ফাইনাল এবং ২০১৪ সালের ফাইনালে কোনো গোল করতে পারেননি আর্জেন্টাইন অধি

মেসির গোল নিয়ে ভাইরাল তথ্য: পুরো সত্য নাকি বিভ্রান্তিকর উপস্থাপন?

`লিওনেল মেসির ১৮টি বিশ্বকাপ গোলের মধ্যে ১৬টিই এসেছে কখনো বিশ্বকাপ না জেতা দেশের বিপক্ষে'- সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সংখ্যাগতভাবে তথ্যটি সঠিক হলেও, প্রেক্ষাপট বাদ দেওয়ায় এটি বিভ্রান্তিকর উপস্থাপনার (ডিসইনফরমেশন) উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত শিরোপা জিতেছে মাত্র আটটি দেশ- ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, স্পেন ও ইংল্যান্ড। এর মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে মেসির খেলার সুযোগ নেই, কারণ সেটিই তার নিজের দল।

বাকি সাত চ্যাম্পিয়ন দেশের মধ্যে বিশ্বকাপে মেসি গোল করেছেন শুধু ফ্রান্সের বিপক্ষে। ২০২২ সালের ফাইনালে তিনি জোড়া গোল করেছিলেন। তবে এখানেই গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপট রয়েছে। ব্রাজিল, উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে বিশ্বকাপে কখনোই মাঠে নামেননি মেসি। ফলে এসব দলের বিপক্ষে গোল না থাকার বিষয়টি স্বাভাবিক; কারণ মুখোমুখিই হওয়ার সুযোগ হয়নি।

অন্যদিকে, জার্মানির বিপক্ষে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছেন তিনি। ২০১০ সালের কোয়ার্টার ফাইনাল এবং ২০১৪ সালের ফাইনালে কোনো গোল করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

তাই '১৮ গোলের মধ্যে ১৬টি বিশ্বকাপ না জেতা দেশের বিপক্ষে'—এই তথ্যটি পরিসংখ্যানগতভাবে সত্য হলেও, এটি পুরো চিত্র তুলে ধরে না। কারণ যে পাঁচটি বিশ্বচ্যাম্পিয়ন দেশের বিপক্ষে গোল নেই, তাদের বিপক্ষে মেসি কখনো খেলেনইনি। ফলে শুধুমাত্র সংখ্যাটি তুলে ধরে তার পারফরম্যান্সের মূল্যায়ন করলে সেটি অসম্পূর্ণ ও প্রেক্ষাপটবিহীন বিশ্লেষণ হয়ে যায়।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow