মেসির মত একজনের খেলা দেখতে পারাও সৌভাগ্যের: রিভালদো

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি প্রতি ম্যাচেই তার ফুটবল জাদু দিয়ে বিশ্বকে মুগ্ধ করে চলেছেন। আর যারা নিজেরাও ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে আছেন, তারাও আর্জেন্টাইন খুদেরাজের খেলায় বিমোহিত হন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি তারকা রিভালদো। তিনি লিখেছেন, ‘আমাদের সবার জন্য এটি একটি বিশেষ সৌভাগ্য যে আমরা এমন এক অসাধারণ ক্যারিয়ারকে কাছ থেকে ফলো করার সুযোগ পাচ্ছি।’ ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রিভালদো, অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে মেসির করা জোড়া গোল দেখার পর আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। বর্তমানে মেসিই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। রিভালদো তার পোস্টে আরও লিখেছেন, ‘আমি বহু বছর ফুটবল খেলেছি। যখন আমরা দেখি প্রায় ৩৯ বছর বয়সী একজন নিবেদিতপ্রাণ খেলোয়াড় এমন উঁচুমানের ফুটবল খেলছেন এবং যা করে চলেছেন, তখন আমাদের তাকে সম্মান জানাতেই হয়।’ এরপর তিনি বলেন, মেসির কীর্তি জাতীয় দলের সমর্থনের সীমা ছাড়িয়ে গেছে, ‘অবশ্যই সবাই নিজের দেশের দলকে সমর্থন করে, আর আমি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমর

মেসির মত একজনের খেলা দেখতে পারাও সৌভাগ্যের: রিভালদো

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি প্রতি ম্যাচেই তার ফুটবল জাদু দিয়ে বিশ্বকে মুগ্ধ করে চলেছেন। আর যারা নিজেরাও ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে আছেন, তারাও আর্জেন্টাইন খুদেরাজের খেলায় বিমোহিত হন।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি তারকা রিভালদো। তিনি লিখেছেন, ‘আমাদের সবার জন্য এটি একটি বিশেষ সৌভাগ্য যে আমরা এমন এক অসাধারণ ক্যারিয়ারকে কাছ থেকে ফলো করার সুযোগ পাচ্ছি।’

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রিভালদো, অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে মেসির করা জোড়া গোল দেখার পর আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। বর্তমানে মেসিই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

রিভালদো তার পোস্টে আরও লিখেছেন, ‘আমি বহু বছর ফুটবল খেলেছি। যখন আমরা দেখি প্রায় ৩৯ বছর বয়সী একজন নিবেদিতপ্রাণ খেলোয়াড় এমন উঁচুমানের ফুটবল খেলছেন এবং যা করে চলেছেন, তখন আমাদের তাকে সম্মান জানাতেই হয়।’

এরপর তিনি বলেন, মেসির কীর্তি জাতীয় দলের সমর্থনের সীমা ছাড়িয়ে গেছে, ‘অবশ্যই সবাই নিজের দেশের দলকে সমর্থন করে, আর আমি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমর্থন করব না। কিন্তু যখন আমরা মেসির মতো একজন মহান খেলোয়াড়কে দেখি, তখন যে কেউ সত্যিকারের ফুটবলপ্রেমী হলে তাকে শ্রদ্ধা করতেই হবে। তিনি যা করেছেন এবং এখনও যা করে যাচ্ছেন, তা অবিশ্বাস্য। দুই ম্যাচে পাঁচ গোল, আর এই বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার একমাত্র গোলদাতা। এটি তার গুরুত্ব ও মানের বিশালতাই প্রমাণ করে।’

শেষে রিভালদো লেখেন, ‘সমস্ত সম্মান রেখে বলছি, মেসি, মাঠে তুমি যা করো তা যেন এই পৃথিবীর কোনো মানুষের নয়। আমাদের মতো ফুটবলপ্রেমীদের জন্য এমন এক অসাধারণ ক্যারিয়ারকে ফলো করতে পারা সত্যিই এক বিরল সৌভাগ্য।’

প্রায় ৩৯ বছর বয়সে এসে মেসি তার বিশ্বকাপ ক্যারিয়ারের সেরা সূচনা করেছেন। ইতোমধ্যে তিনি ২০২২ বিশ্বকাপে করা মোট ৭ গোলের অর্ধেকেরও বেশি গোল করে ফেলেছেন, যে টুর্নামেন্টটি ছিল তার সেরা বিশ্বকাপ এবং যেখানে তিনি শিরোপা জিতেছিলেন।

এই আসরে তিনি আগের মতো সেরা ছন্দে থাকতে পারবেন কি না-এ নিয়ে যে প্রশ্ন ছিল, তা এখন অতীত। এখন বাকি শুধু ইতিহাসকে চোখের সামনে তৈরি হতে দেখা।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow