মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আপনি আর্জেন্টিনার সমর্থক হোন বা ব্রাজিলের কিংবা অন্য কোনো দলের, ফুটবল ভালোবাসেন কিন্তু মেসির ভক্ত নন একথা অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ এর আগে বহু খেলোয়াড় যুগে যুগে এসেছেন, জয় করেছেন, এখনো মানুষের মনে আছেন। তবে তাদের খেলা বা ব্যক্তিগত জীবন নিয়ে তর্ক বিতর্কে ভাগ হয়েছেন মানুষ দুই দলে। কিন্তু মেসির বেলায় তা যেন একই নৌকায় চড়ে বসেন সবাই। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়, শুধুই একজন খেলোয়ার নন ফুটবলে তাকে ‘GOAT’ বলা হয়, কারণ এটি ‘Greatest Of All Time’ (সর্বকালের সেরা)-এর সংক্ষিপ্ত রূপ। এর অবশ্য কারণও আছে। এমনিতেই এই খ্যাতি তিনি পাননি। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির জন্ম হয়েছে, কিন্তু লিওনেল আন্দ্রেস মেসির মতো ধারাবাহিকভাবে বিস্ময় তৈরি করেছেন খুব কম খেলোয়াড়ই। গোল করা, গোল করানো, ম্যাচ নিয়ন্ত্রণ, ব্যক্তিগত পুরস্কার কিংবা ক্লাব ও জাতীয় দলের সাফল্য প্রায় সব ক্ষেত্রেই নিজের আলাদা ছাপ রেখেছেন আর্জেন্টিনার এই মহাতারকা। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছে, কিন্তু মেসির মতো বিস্ময় তৈরি করেছেন খুব কম খেলোয়াড়ই। ছবি: এএফপি ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও মেসির গড়া একাধিক রেকর্ড এখনো অক্ষত। সময়ের সঙ্

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আপনি আর্জেন্টিনার সমর্থক হোন বা ব্রাজিলের কিংবা অন্য কোনো দলের, ফুটবল ভালোবাসেন কিন্তু মেসির ভক্ত নন একথা অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ এর আগে বহু খেলোয়াড় যুগে যুগে এসেছেন, জয় করেছেন, এখনো মানুষের মনে আছেন। তবে তাদের খেলা বা ব্যক্তিগত জীবন নিয়ে তর্ক বিতর্কে ভাগ হয়েছেন মানুষ দুই দলে। কিন্তু মেসির বেলায় তা যেন একই নৌকায় চড়ে বসেন সবাই।

৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়, শুধুই একজন খেলোয়ার নন ফুটবলে তাকে ‘GOAT’ বলা হয়, কারণ এটি ‘Greatest Of All Time’ (সর্বকালের সেরা)-এর সংক্ষিপ্ত রূপ। এর অবশ্য কারণও আছে। এমনিতেই এই খ্যাতি তিনি পাননি। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির জন্ম হয়েছে, কিন্তু লিওনেল আন্দ্রেস মেসির মতো ধারাবাহিকভাবে বিস্ময় তৈরি করেছেন খুব কম খেলোয়াড়ই। গোল করা, গোল করানো, ম্যাচ নিয়ন্ত্রণ, ব্যক্তিগত পুরস্কার কিংবা ক্লাব ও জাতীয় দলের সাফল্য প্রায় সব ক্ষেত্রেই নিজের আলাদা ছাপ রেখেছেন আর্জেন্টিনার এই মহাতারকা।

jagonewsফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছে, কিন্তু মেসির মতো বিস্ময় তৈরি করেছেন খুব কম খেলোয়াড়ই। ছবি: এএফপি

ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও মেসির গড়া একাধিক রেকর্ড এখনো অক্ষত। সময়ের সঙ্গে অনেক রেকর্ড ভেঙেছে, আবার নতুন রেকর্ডও তৈরি হয়েছে। তবে এমন কিছু অর্জন রয়েছে, যেগুলো এখনো ফুটবলের অন্য কোনো খেলোয়াড় ছুঁতে পারেননি।

আসুন মেসির কয়েকটি রেকর্ড সম্পর্কে জেনে নেওয়া যাক-

এক বছরে সর্বোচ্চ ৯১ গোল

মেসির সবচেয়ে আলোচিত রেকর্ডগুলোর একটি হলো এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড। ২০১২ সালে বার্সেলোনার জার্সিতে ৭৯টি এবং আর্জেন্টিনার হয়ে ১২টি গোল করে মোট ৯১ গোল করেছিলেন তিনি। এর আগে জার্মান কিংবদন্তি গের্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড ছিল। মেসি সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেন। আধুনিক ফুটবলে এক বছরে এত বেশি গোল করা এখনো কোনো খেলোয়াড়ের পক্ষে সম্ভব হয়নি।

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল

বার্সেলোনার হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ার তাকে দিয়েছে আরও একটি অনন্য রেকর্ড। কাতালান ক্লাবটির হয়ে তিনি করেছেন ৬৭২ গোল, যা এখনো একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। বার্সেলোনার ইতিহাসে মেসি শুধু সর্বোচ্চ গোলদাতাই নন, তিনি ক্লাবটির সবচেয়ে সফল সময়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন। তার সময়ে বার্সেলোনা বহু লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে।

jagonewsক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও মেসির গড়া একাধিক রেকর্ড এখনো অক্ষত। ছবি: এএফপি

লা লিগায় সর্বোচ্চ গোল

স্প্যানিশ লিগের ইতিহাসেও মেসির আধিপত্য স্পষ্ট। বার্সেলোনার হয়ে লা লিগায় তিনি করেছেন ৪৭৪ গোল, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ। এ রেকর্ডের বিশেষত্ব হলো, মেসি শুধু দীর্ঘ সময় খেলেই নয়, অবিশ্বাস্য ধারাবাহিকতার মাধ্যমে এই সংখ্যা গড়েছেন। একাধিক মৌসুমে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড

২০১১-১২ মৌসুমে মেসি বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৭৩ গোল। ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে এক মৌসুমে এত বেশি গোল করা এখনো বিরল ঘটনা। সেই মৌসুমে শুধু গোলই করেননি, সতীর্থদের দিয়েও অসংখ্য সুযোগ তৈরি করেছেন। ফলে তার পারফরম্যান্স শুধু গোলের সংখ্যায় সীমাবদ্ধ ছিল না।

সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জয়

ব্যক্তিগত সাফল্যের দিক থেকেও মেসি ইতিহাসের শীর্ষে। তিনি এখন পর্যন্ত ৮ বার ব্যালন ডি’অর জিতেছেন, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এই পুরস্কার সাধারণত বিশ্বের সেরা খেলোয়াড়কে দেওয়া হয়। মেসির দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার প্রমাণ হিসেবেই এই অর্জনকে দেখা হয়।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা

বিশ্বকাপের মঞ্চেও মেসি তৈরি করেছেন অনন্য রেকর্ড। ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নিয়ে তিনি বিশ্বকাপে নিজের ম্যাচ সংখ্যা বাড়িয়ে ২৬-এ নিয়ে যান, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বিশ্বকাপে এত বেশি ম্যাচ খেলার অর্থ হলো দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকা। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে মেসি আর্জেন্টিনার হয়ে একাধিক প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন।

jagonewsমেসির রয়েছে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও। ছবি: এএফপি

বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলা

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি মেসির রয়েছে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও। কাতার বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত খেলে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি মিনিট মাঠে থাকা খেলোয়াড় হন। এটি শুধু প্রতিভার নয়, শারীরিক সক্ষমতা, ধারাবাহিকতা ও মানসিক শক্তিরও প্রমাণ।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট

জাতীয় দলের জার্সিতেও মেসি একাধিক রেকর্ডের মালিক। আর্জেন্টিনার হয়ে তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ অ্যাসিস্টদাতা। একসময় আর্জেন্টিনার জার্সিতে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও সময়ের সঙ্গে তিনি জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ জয় তার সেই অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায়

রেকর্ডের তালিকা যত দীর্ঘই হোক, মেসির সবচেয়ে বড় অর্জন হয়তো ধারাবাহিকতা। প্রায় দুই দশক ধরে বিশ্বের সেরা পর্যায়ে থাকা, একাধিক প্রজন্মের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে নিজের অবস্থান ধরে রাখা এটাই তাকে আলাদা করেছে। অনেক রেকর্ড ভবিষ্যতে ভাঙতে পারে। ফুটবল এমনই এক খেলা, যেখানে নতুন প্রতিভারা প্রতিনিয়ত ইতিহাস বদলায়। কিন্তু মেসির কিছু অর্জন এতটাই অসাধারণ যে সেগুলো ভাঙা সহজ হবে না। কারণ মেসি শুধু গোলের সংখ্যা বা ট্রফির হিসাব নন; তিনি আধুনিক ফুটবলের এক সম্পূর্ণ যুগের নাম। তার রেকর্ডগুলো তাই শুধু পরিসংখ্যান নয়, ফুটবল ইতিহাসের একেকটি স্মরণীয় অধ্যায়।

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস, ইএসপিএন

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow