‘মেসির ৩৮ বছর বয়স, বাপরে! এই বয়সে আমার ওজন ছিল ১২০ কেজি’
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর পুরো পৃথিবী মেতেছে মেসি বন্দনায়। এখান থেকে নিজেকে আড়াল করতে পারেননি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনাল্ডো। ১৯৯৪ এবং ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর আর্জেন্টাইন অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন এই বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ২০২২ সালের কাতার বিশ্বকাপে জেতা শিরোপা রক্ষার অভিযানে আর্জেন্টিনা অদম্য গতিতে এগিয়ে চলেছে। দলটি নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে, তিনটি গোলই করেন মেসি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়েও সবগুলো গোল মেসির। এর ফলে ১৮ গোলে পৌঁছে জার্মান খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসার ঐতিহাসিক রেকর্ডকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। লে\'কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির প্রশংসা করে রোনাল্ডো নাজারিও বলেন, ‘ফুটবলের দেবতাদের জন্য এটি এমন একটি পরিসংখ্যান; যা প্রমাণ করে যে, তিনি (মেসি) অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার খেতাব যদি কেউ পাওয়ার যোগ্য হয়, তবে তিনি অবশ্যই মেসি। ওর বয়স ৩৮ বছর, বাপর
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর পুরো পৃথিবী মেতেছে মেসি বন্দনায়। এখান থেকে নিজেকে আড়াল করতে পারেননি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনাল্ডো। ১৯৯৪ এবং ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর আর্জেন্টাইন অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন এই বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
২০২২ সালের কাতার বিশ্বকাপে জেতা শিরোপা রক্ষার অভিযানে আর্জেন্টিনা অদম্য গতিতে এগিয়ে চলেছে। দলটি নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে, তিনটি গোলই করেন মেসি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়েও সবগুলো গোল মেসির।
এর ফলে ১৮ গোলে পৌঁছে জার্মান খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসার ঐতিহাসিক রেকর্ডকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি।
লে'কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির প্রশংসা করে রোনাল্ডো নাজারিও বলেন, ‘ফুটবলের দেবতাদের জন্য এটি এমন একটি পরিসংখ্যান; যা প্রমাণ করে যে, তিনি (মেসি) অন্য সবাইকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার খেতাব যদি কেউ পাওয়ার যোগ্য হয়, তবে তিনি অবশ্যই মেসি। ওর বয়স ৩৮ বছর, বাপরে! ৩৮ বছর বয়সে আমি তো ৪ বছর আগেই অবসর নিয়েছিলাম এবং আমার ওজন তখন ১২০ কেজি।’
রোনাল্ডো ছিলেন বিশ্বকাপের অন্যতম সেরা একজন খেলোয়াড়। তিনি ১৯৯৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৯৮ সালের ফ্রান্স, ২০০২ সালের দক্ষিণ কোরিয়া ও জাপান এবং ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে মোট ১৫টি গোল করেছিলেন।
মেসি ছাড়াও কিলিয়ান এমবাপেই একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে রয়েছেন। এই সোমবার তিনি ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে ১৬ গোলে পৌঁছেছেন, যা তাকে টুর্নামেন্টের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আরআর/এমএমআর
What's Your Reaction?