‘মেসি আর খেলবে না, ভাবতেই মন খারাপ হয়’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে যাবে আলবিসেলেস্তেরা। ইতোমধ্যেই ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন অপেক্ষা চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার, যা ঠিক করবেন কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার (১৫ মে) কনমেবলের এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের উচ্ছ্বাস, ২০২২ এর বিশ্বকাপ জয়ের স্মৃতি এবং লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘বিশ্বকাপ খুব কঠিন একটি প্রতিযোগিতা। শুধু ভালো খেললেই হয় না, আরও অনেক কিছু ঠিকঠাক হতে হয়। আমরা সবসময় যেমন চেষ্টা করি, এবারও তেমনই সর্বোচ্চটা দিতে চাই। কারণ আর্জেন্টিনা প্রতিবার বিশ্বকাপে শিরোপার লক্ষ্য নিয়েই নামে। এটা কঠিন, তবে অসম্ভব নয়।’ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির এটাই হতে তার সম্ভাব্য শেষ বিশ্বকাপ। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘তাকে (মেসি) খেলতে দেখা দারুণ ব্যাপার। এটা তার শেষ বিশ্বকাপ কি না, সেটা নিয়ে আমি ভাবতে চাই না। আমি বর্তমানটা উপভোগ করতে চাই। সবাই তাকে খেলতে দেখতে চায়।’ তিনি আরও বলেন, ‘আমি চাই সে খেলতে থাকুক। কারণ যখন এমন কি

‘মেসি আর খেলবে না, ভাবতেই মন খারাপ হয়’
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে যাবে আলবিসেলেস্তেরা। ইতোমধ্যেই ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন অপেক্ষা চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার, যা ঠিক করবেন কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার (১৫ মে) কনমেবলের এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের উচ্ছ্বাস, ২০২২ এর বিশ্বকাপ জয়ের স্মৃতি এবং লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘বিশ্বকাপ খুব কঠিন একটি প্রতিযোগিতা। শুধু ভালো খেললেই হয় না, আরও অনেক কিছু ঠিকঠাক হতে হয়। আমরা সবসময় যেমন চেষ্টা করি, এবারও তেমনই সর্বোচ্চটা দিতে চাই। কারণ আর্জেন্টিনা প্রতিবার বিশ্বকাপে শিরোপার লক্ষ্য নিয়েই নামে। এটা কঠিন, তবে অসম্ভব নয়।’ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির এটাই হতে তার সম্ভাব্য শেষ বিশ্বকাপ। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘তাকে (মেসি) খেলতে দেখা দারুণ ব্যাপার। এটা তার শেষ বিশ্বকাপ কি না, সেটা নিয়ে আমি ভাবতে চাই না। আমি বর্তমানটা উপভোগ করতে চাই। সবাই তাকে খেলতে দেখতে চায়।’ তিনি আরও বলেন, ‘আমি চাই সে খেলতে থাকুক। কারণ যখন এমন কিংবদন্তিরা আর মাঠে থাকে না, তখন খারাপ লাগে, যেমনটা দিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে হয়েছিল। তারা ফুটবল ইতিহাসের অংশ। মেসি আর খেলবে না, এটা ভাবতেই মন খারাপ হয়। তাই আমি বর্তমান নিয়েই থাকতে চাই।’ আর্জেন্টিনা দলের সঙ্গে স্কালোনির সবচেয়ে বড় সাফল্য ২০২২ এর বিশ্বকাপ জয়। এছাড়াও দুটি কোপা আমেরিকা ও লা ফিনালিসিমার শিরোপাও আলবিসেলেস্তেদের এনে দিয়েছেন। দলের ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘আমরা কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিই না। তবে খেলোয়াড়দের যা বলার, খুব সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোই বলি। কারণ অতিরিক্ত তথ্য দিলে তারা বিভ্রান্ত হয়ে যায়। আমরাও তো একসময় খেলোয়াড় ছিলাম, তাই জানি তাদের কী দরকার। আমরা সবসময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow