মেসি একটা পাগল: হালান্ড
বয়স ৩৯ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও বিশ্বকাপের মত বড় মঞ্চে হ্যাটট্রিক করে বসলেন। অথচ একই দিনে বিশ্বকাপের অন্য দুই ম্যাচে কিলিয়ান এমবাপে ও আরলিং হালান্ড করেছিলেন জোড়া গোল। কিন্তু তাদেরকে যেন ছাপিয়ে গেলেন মেসি। এখানেই মেসির শ্রেষ্ঠত্ব। বছরের পর বছর ধরে মেসির এমন পারফরম্যান্সে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হালান্ডও যেন মুগ্ধ। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে হালান্ড লেখেন, ‘মেসি একটা পাগল’। মেসি আসলেই পাগল নাহলে তিনটি গোলের ভেতর দুটি গোলই ডি বক্সের বাইরে থেকে এত সুন্দর করে কেউ করতে পারে? মানুষটা মেসি বলেই সম্ভব। নিজের শেষ বিশ্বকাপে মেসি আরো কত কিছু করবেন সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে পুরো বিশ্ববাসী। আরআর/আইএন
বয়স ৩৯ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও বিশ্বকাপের মত বড় মঞ্চে হ্যাটট্রিক করে বসলেন। অথচ একই দিনে বিশ্বকাপের অন্য দুই ম্যাচে কিলিয়ান এমবাপে ও আরলিং হালান্ড করেছিলেন জোড়া গোল।
কিন্তু তাদেরকে যেন ছাপিয়ে গেলেন মেসি। এখানেই মেসির শ্রেষ্ঠত্ব। বছরের পর বছর ধরে মেসির এমন পারফরম্যান্সে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হালান্ডও যেন মুগ্ধ।
ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে হালান্ড লেখেন, ‘মেসি একটা পাগল’।
মেসি আসলেই পাগল নাহলে তিনটি গোলের ভেতর দুটি গোলই ডি বক্সের বাইরে থেকে এত সুন্দর করে কেউ করতে পারে? মানুষটা মেসি বলেই সম্ভব। নিজের শেষ বিশ্বকাপে মেসি আরো কত কিছু করবেন সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে পুরো বিশ্ববাসী।
আরআর/আইএন
What's Your Reaction?