মেসুত ওজিলরা এখন কক্সবাজারে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের পুত্র বিলাল এরদোয়ান, জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল এবং আন্তর্জাতিক সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেছেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে ঠাসা কর্মসূচি রয়েছে এরদোয়ানের। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশেষ বিমানে করে এরদোয়ানরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।  পরে  তারা সড়ক পথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান।  এ ছাড়া, ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা-সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তারা। ক্যাম্প ৪-এ টিকা আয়োজিত রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে গত বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামে এরদোয়ানের ব্যক্তিগত বিমান। সেখান থেকে সোজা হোটেলে যান তিনজনই। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকার কয়েকটি প্রকল্প রয়েছে বাংলাদেশে। আরনের সঙ্গে এরদোয়ান

মেসুত ওজিলরা এখন কক্সবাজারে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের পুত্র বিলাল এরদোয়ান, জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল এবং আন্তর্জাতিক সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেছেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে ঠাসা কর্মসূচি রয়েছে এরদোয়ানের। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশেষ বিমানে করে এরদোয়ানরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। এরপর কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।  পরে  তারা সড়ক পথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান।  এ ছাড়া, ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা-সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তারা। ক্যাম্প ৪-এ টিকা আয়োজিত রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে গত বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামে এরদোয়ানের ব্যক্তিগত বিমান। সেখান থেকে সোজা হোটেলে যান তিনজনই। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকার কয়েকটি প্রকল্প রয়েছে বাংলাদেশে। আরনের সঙ্গে এরদোয়ান, ওজিলও হোটেল থেকে সংস্থার দপ্তরে যান। সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি নতুন মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির জেতার পর টিকার আর্থিক সহায়তায় এই মেডিকেল সেন্টার তৈরির কাজ শুরু হয়েছিল। ওজিলদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow