মেসেঞ্জারের পুরোনো ফিচার এবার হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন এক ধরনের আপডেট, যা অনেকেরই মেসেঞ্জারের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেবে। নতুন এই পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই দেখতে পারবেন কে এখন অনলাইনে আছেন বা কে কিছুক্ষণ আগে অ্যাক্টিভ ছিলেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে কারো অনলাইন স্ট্যাটাস দেখতে হলে একাধিক ধাপ পার হতে হয়। কিন্তু নতুন আপডেট এলে স্ক্রিনের নিচে মাত্র এক ট্যাপেই সেই তথ্য দেখা যাবে। এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত হবে। হোয়াটসঅ্যাপ বর্তমানে আইফোন বিটা ভার্সনে এই নতুন ফিচারটির পরীক্ষা চালাচ্ছে। টিপস্টার ওয়েবিটাইনফো জানিয়েছে, নতুন কন্টাক্টস হাব নামে একটি সেকশন যুক্ত করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীর প্রোফাইলের সঙ্গেই সম্প্রতি অনলাইনে থাকা কন্টাক্টদের তালিকা দেখা যাবে। টিপস্টারের শেয়ার করা তথ্য অনুযায়ী, এই ফিচারটি অ্যাপের ভেতরে আলাদা একটি হাব আকারে যুক্ত হবে, যা ব্যবহারকারীদের দ্রুত অ্যাক্টিভ কন্টাক্ট শনাক্ত করতে সাহায্য করবে। তবে এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি কবে আসবে বা কবে গ্লোবাল রিলিজ হবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি

মেসেঞ্জারের পুরোনো ফিচার এবার হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন এক ধরনের আপডেট, যা অনেকেরই মেসেঞ্জারের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেবে। নতুন এই পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই দেখতে পারবেন কে এখন অনলাইনে আছেন বা কে কিছুক্ষণ আগে অ্যাক্টিভ ছিলেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপে কারো অনলাইন স্ট্যাটাস দেখতে হলে একাধিক ধাপ পার হতে হয়। কিন্তু নতুন আপডেট এলে স্ক্রিনের নিচে মাত্র এক ট্যাপেই সেই তথ্য দেখা যাবে। এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত হবে।

হোয়াটসঅ্যাপ বর্তমানে আইফোন বিটা ভার্সনে এই নতুন ফিচারটির পরীক্ষা চালাচ্ছে। টিপস্টার ওয়েবিটাইনফো জানিয়েছে, নতুন কন্টাক্টস হাব নামে একটি সেকশন যুক্ত করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীর প্রোফাইলের সঙ্গেই সম্প্রতি অনলাইনে থাকা কন্টাক্টদের তালিকা দেখা যাবে।

টিপস্টারের শেয়ার করা তথ্য অনুযায়ী, এই ফিচারটি অ্যাপের ভেতরে আলাদা একটি হাব আকারে যুক্ত হবে, যা ব্যবহারকারীদের দ্রুত অ্যাক্টিভ কন্টাক্ট শনাক্ত করতে সাহায্য করবে। তবে এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি কবে আসবে বা কবে গ্লোবাল রিলিজ হবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোম্পানি।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow