মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পুরান ঢাকার কলতাবাজারের পানির পাম্প এলাকার একটি ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজার এলাকার একটি ভাড়া মেসে থাকতেন। রোববার সারাদিন তার কক্ষের দরজা বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তার বান্ধবী এসে একাধিকবার ডাকাডাকি করেন। সাড়া না পেলে বাড়িওয়ালাকে জানান বিষয়টি। নাম প্রকাশ না করার শর্তে মেসে থাকা এক শিক্ষার্থী বলেন, সারাদিন রুমের দরজা বন্ধ ছিল। রাত ৯টার দিকে তার এক বান্ধবী আসে। আমরা তখন দরজায় ধাক্কা দেই। প্রায় ১৫-২০ মিনিট ধাক্কা দিয়েও দরজা না খুললে বাড়িওয়ালাকে ফোন করি। পরে নিচ থেকে একজন এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।” জবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস হাসান বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক।

মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পুরান ঢাকার কলতাবাজারের পানির পাম্প এলাকার একটি ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজার এলাকার একটি ভাড়া মেসে থাকতেন। রোববার সারাদিন তার কক্ষের দরজা বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তার বান্ধবী এসে একাধিকবার ডাকাডাকি করেন। সাড়া না পেলে বাড়িওয়ালাকে জানান বিষয়টি।

নাম প্রকাশ না করার শর্তে মেসে থাকা এক শিক্ষার্থী বলেন, সারাদিন রুমের দরজা বন্ধ ছিল। রাত ৯টার দিকে তার এক বান্ধবী আসে। আমরা তখন দরজায় ধাক্কা দেই। প্রায় ১৫-২০ মিনিট ধাক্কা দিয়েও দরজা না খুললে বাড়িওয়ালাকে ফোন করি। পরে নিচ থেকে একজন এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।”

জবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস হাসান বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। বিষয়টি আমরা জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টিএইচকিউ/এমএমকে 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow