মেহেরপুরে দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মেহেরপুর সদর উপজেলায় দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নাফ সদর উপজেলার কামদেবপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে। আহতরা হলেন নিহতের মেয়ে তসলিমা খাতুন (২৭), নাতনি খাদিজাতুল কোবরা (৭), তিন মাসের শিশু চাঁদনী এবং অপর মোটরসাইকেলের এক চালক, যার পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নাফ তার মেয়ে ও নাতনিদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে শোলমারী এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ফতেপুর গ্রামের ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আব্দুল মান্নাফসহ মোটরসাইকেলে থাকা অন্যরা। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নাফকে মৃত ঘোষণা করে। আহত তসলিমা খাতুন ও তার দুই মেয়ে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয

মেহেরপুরে দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মেহেরপুর সদর উপজেলায় দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার ফতেপুর গ্রামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নাফ সদর উপজেলার কামদেবপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে। আহতরা হলেন নিহতের মেয়ে তসলিমা খাতুন (২৭), নাতনি খাদিজাতুল কোবরা (৭), তিন মাসের শিশু চাঁদনী এবং অপর মোটরসাইকেলের এক চালক, যার পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নাফ তার মেয়ে ও নাতনিদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে শোলমারী এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ফতেপুর গ্রামের ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আব্দুল মান্নাফসহ মোটরসাইকেলে থাকা অন্যরা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নাফকে মৃত ঘোষণা করে। আহত তসলিমা খাতুন ও তার দুই মেয়ে বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর অপর মোটরসাইকেলের চালক আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow