মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বন্দর এলাকার পিটিআই মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়ার আমিরুল ইসলামের ছেলে জীবন (২২) এবং একই এলাকার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)। স্থানীয়রা জানান, মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। মেহেরপুর থেকে মোটরসাইকেলে করে জীবন ও নয়ন মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। বন্দর এলাকার পিটিআই অতিবাহিত করে চকশ্যামনগর কাছাকাছি পৌছালে একটি পরিবহনকে ওভারটেক করে সামনে যেতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জীবনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন।

মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বন্দর এলাকার পিটিআই মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রায়পুর খন্দকারপাড়ার আমিরুল ইসলামের ছেলে জীবন (২২) এবং একই এলাকার হাফিজুর রহমানের ছেলে নয়ন (১৮)।

স্থানীয়রা জানান, মুজিবনগর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। মেহেরপুর থেকে মোটরসাইকেলে করে জীবন ও নয়ন মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। বন্দর এলাকার পিটিআই অতিবাহিত করে চকশ্যামনগর কাছাকাছি পৌছালে একটি পরিবহনকে ওভারটেক করে সামনে যেতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জীবনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow