মোজতবা খামেনির শারীরিক অবস্থা জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে। দেশটির সর্বোচ্চ নেতৃত্ব এখন আর কার্যকর নেই। এমনকি তিনি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি হয়তো নিহত হয়েছেন বা গুরুতর আহত অবস্থায় রয়েছেন। শনিবার (২৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিয়ামিতে অনুষ্ঠিতএক সামিটে ট্রাম্প বলেন, ইরানের নেতারা মৃত। তাদের সর্বোচ্চ নেতা আর নেই। তার ছেলে হয় মৃত, নয়তো খুবই খারাপ অবস্থায় আছে। কারণ কেউই তার কোনো খোঁজ পাচ্ছে না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব পুরোপুরি ভেঙে পড়েছে। ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের বিমানবাহিনী সম্পূর্ণ শেষ, আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তেহরান তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। তবে ঘোষণার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তাদে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে। দেশটির সর্বোচ্চ নেতৃত্ব এখন আর কার্যকর নেই। এমনকি তিনি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি হয়তো নিহত হয়েছেন বা গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
শনিবার (২৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিয়ামিতে অনুষ্ঠিতএক সামিটে ট্রাম্প বলেন, ইরানের নেতারা মৃত। তাদের সর্বোচ্চ নেতা আর নেই। তার ছেলে হয় মৃত, নয়তো খুবই খারাপ অবস্থায় আছে। কারণ কেউই তার কোনো খোঁজ পাচ্ছে না।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব পুরোপুরি ভেঙে পড়েছে। ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের বিমানবাহিনী সম্পূর্ণ শেষ, আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তেহরান তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। তবে ঘোষণার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধে মোজতবা খামেনেই আহত হয়েছেন। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী ও রেভল্যুশনারি গার্ড কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই পরিচালিত হচ্ছে।
এর আগে গত ১৬ মার্চও ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতা জীবিত কিনা তা স্পষ্ট নয়। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি বলেন, সে বেঁচে আছে কিনা আমরা জানি না। তবে তাকে কেউ দেখেনি, যা অস্বাভাবিক।
What's Your Reaction?